শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন

আহসানিয়া মিশনের উদ্যোগে কালীগঞ্জে সেলাই মেশিন বিতরণ।

আহসানিয়া মিশনের উদ্যোগে কালীগঞ্জে সেলাই মেশিন বিতরণ।
আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা আহসানিয়া মিশনের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর কাজী শরিফুল আলম বলেন, দেশের মানুষের সার্বিক উন্নয়ন এবং সমৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে আহসানিয়া মিশন।

অভাবগ্রস্ত মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই মিশন। এই মিশনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যই হচ্ছে সৃষ্টির সেবা, স্রষ্টা ইবাদত। গত শুক্রবার গাজীপুরের কালীগঞ্জে ফুলদী আহসানিয়া মিশনের উদ্যোগে অসহায় দুস্থদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফুলদী আহছানিয়া মিশনের সভাপতি আলহাজ্ব লিয়াকত হোসেন ওয়ার্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি এএফএম গোলাম শরফুউদ্দিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম নঈম, সিনিয়র সাংবাদিক মাকসুদেল হোসেন খান।

ব্যবসায়ী জুয়েল খান, সমাজকর্মী আমান মিয়া, রতন মিয়া, আপেল মাহমুদ, আলী নূর খান পরশ, ফুলদী মিশনের ভূমিদাতা বাচ্চু রাজ প্রমূখ। সভা শেষে মিলাদ মাহফিলে দেশ ও জনগণের শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

পিকে/এসপি
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার

হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার