শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

উন্নয়নমুলক কাজ পরিদর্শন করলেন এমপি নুরুল আমিন রুহুল

উন্নয়নমুলক কাজ পরিদর্শন করলেন এমপি নুরুল আমিন রুহুল
জাকির হোসেন বাদশা মতলব উত্তর: চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের জাদুকর। তার জাদুর পরশে সবকিছু পাল্টে যাচ্ছে।

তিনি যেখানেই হাত দেন, সেখানেই সোনা ফলে। প্রধানমন্ত্রী তার অসাধারণ নেতৃত্বে উন্নয়ন ও অর্জনের মাধ্যমে বিশ্বে বাঙালির পরিচয় বদলে দিয়েছেন। একসময় বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের জন্য বিশ্ব গণমাধ্যমে স্থান পেত। সে সময় বাংলাদেশকে বিশ্বে অন্যতম দরিদ্র দেশ বলেও উল্লেখ করা হতো।

এখন বাংলাদেশকে বলা হয় সমৃদ্ধি ও অগ্রগতির পথে এগিয়ে চলা সম্ভাবনাময় বাংলাদেশ। এটা শুধু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই সম্ভব। শুক্রবার (২৬ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত নউরী আদর্শ ডিগ্রি কলেজ, বিভিন্ন বক্স কালভার্ট, ব্রিজ, গ্রামীণ অবকাঠামোর বিভিন্ন রাস্তাঘাট, নাউরী বাজার সাব পোস্ট অফিসের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে আজ শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নতুন নতুন শিক্ষাপ্রতিষ্ঠান নির্মিত হচ্ছে। নতুন নতুন রাস্তা, ব্রিজ কালভার্ট নির্মিত হচ্ছে। দেশের আর্থ-সামাজিক উন্নয়ন হচ্ছে। নদী ভাঙন রোধ হয়েছে। নুরুল আমিন রুহুল বলেন,

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশের এত উন্নয়ন হচ্ছে, পদ্মা সেতু হচ্ছে। তার নেতৃত্বে আমরা সমুদ্র এবং মহাকাশেও বিজয়ী হয়েছি। বঙ্গবন্ধু হত্যা মামলা ও যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। জননেত্রী শেখ হাসিনার ম্যাজিক নেতৃত্বের কারণে দেশ এগিয়ে যাচ্ছে।

এদেশের জনগণ কোনোদিনই আর বিএনপিকে ক্ষমতায় আনবে না। এদেশের মানুষ একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। এ কারণে আগামী নির্বাচনেও জননেত্রী শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, নাউরী আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলাউদ্দিন আলাল

প্রভাসক মেহেদী মাসুদ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আ. রব, জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত চৌধুরী, এমপির ব্যাক্তিগত সহকারী অ্যাড. লিয়াকত আলী সুমন, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক জসিম উদ্দিন প্রধান।

উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর নবী খাঁন, যুগ্ম আহ্বায়ক মাশরুল খাঁন তামিম, ফতেহপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরে আলম স্বপন, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহবায়ক মনির হোসেন শৈইয়াল,যুগ্ন আহবায়ক তাজুল ইসলাম শ্যামল।

যুবলীগ নেতা আনোয়ার হোসেন আকাশ, যুগ্ম আহ্বায়ক মাশরাফির মাসুদ, জহিরাবাদ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন দেওয়ান, উপজেলা যুবলীগ নেতা মো. শাহআলম, সুলতানাবাদ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সাইফুল ইসলাম সুমন, ছাত্রলীগ নেতা তুহিন, দেওয়ান সকিব, জিসান বেপারী প্রমুখ।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর