বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময় সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী এশিয়ার ১০ মুসলিমবান্ধব পর্যটন শহর | প্রধান খবর চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত স্বামীর বাড়ি দাউদকান্দিতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা হ্যাপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ

পার্বত্যাঞ্চলের ঘরে ঘরে আলো ছড়িয়ে দিতে কাজ করছে প্রধানমন্ত্রী: কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

পার্বত্যাঞ্চলের ঘরে ঘরে আলো ছড়িয়ে দিতে কাজ করছে প্রধানমন্ত্রী: কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি
- শাহ আলম রানা, খাগড়াছড়ি :: পার্বত্য খাগড়াছড়ির গুইমারা উপজেলায় ১৮২৮ জনের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে ২০২৩) দুপুরে গুইমারা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এ আয়োজন করে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন "পার্বত্য চট্টগ্রামের প্রত্যান্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প " শীর্ষক প্রকল্পের উপকার ভোগীদের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ অনুষ্ঠানে বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সভাপতিত্বে

প্রধান ছিলেন, উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যার কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাধ্যমে প্রতিটি সেক্টরে উন্নয়নের মাধ্যমে মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় পার্বত্যাঞ্চলের ঘরে ঘরে আলো ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি পার্বত্যবাসীকে ঐক্যবদ্ধ ভাবে সকলকে এগিয়ে নিতে সম্প্রীতির বন্ধন অটুট করে বসবাসের আহ্বান জানান।

সে সাথে বর্তমান সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে এ ধারা অব্যাহত রাখতে আবারো আওয়ামী লীগকে জয়যুক্ত করতে কাজ করতে আহবান জানান। এতে বিশেষ অতিথি ছিলেন,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য-বাস্তবায়ন (উপ-সচিব) মোহাম্মদ হারুন অর রশীদ।

খাগড়াছড়ির সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য কংজরী চৌধুরী,জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া,সুদর্শী চাকমা, খাগড়াছড়ি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: মুজিবুর রহমান,গুইমারা উপজেলা চেয়ারম্যান মেমং মারমাসহ স্থানীয় জনপ্রতিনিধিসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও উপকার ভোগীরা এতে অংশ নেয়।

গুইমারা উপজেলায় ৮কোটি ২১ লক্ষ ৮৬ হাজার ৮শ ৮০ টাকা ব্যায়ে মোট ১৮২৮ জনকে সোলার হোম সিস্টেম বিতরণ করা হবে বলে জানা যায়। তার মধ্যে গুইমারা সদর ইউনিয়নে ৯৭৮ এবং হাফছড়ি ইউপিতে ৮৫০ জনের মধ্যে এ সোলার হোম সিস্টেম বিতরণের কথা রয়েছে।

পিকে/এসপি
দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী

দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী