সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

ব্রাহ্মণপাড়া আলতাফ আলী বেবী কেয়ার একাডেমীতে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধণা

ব্রাহ্মণপাড়া আলতাফ আলী বেবী কেয়ার একাডেমীতে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধণা
মোঃ আবদুল আলীম খান:  কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান "আলতাফ আলী বেবী কেয়ার একাডেমীতে" অভিভাবক সমাবেশ, প্রথম সামষ্টিক মূল্যায়ন ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় নয়ন আধুনিক কমিউনিটি সেন্টারে স্কুলের আয়োজনে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন হাফেজ ক্বারী মাওলানা মোঃ শাকিল। স্কুলের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুদ ইবনে হোসাইন।

প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জহিরুল হক। এসময় বিশিষ্ট সমাজসেবক হাজী ফজলুল হক, শফিকুল ইসলামসহ শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানা যায়, অত্র স্কুল থেকে সরকারি প্রাথমিক বৃত্তি পায় ৭জন শিক্ষার্থী।

তাদেরকে কৃতি শিক্ষার্থী সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দরা। তারা হলো, আব্দুল্লাহ তাফসীর, মাহিন ভূইয়া, মিরাজ নবী খান, মোসাঃ সায়মা আক্তার, মোসাঃ সাবা জান্নাত ঈশা, মাশরুর ইবনে আলম সাদমান ও মোসাঃ মনিকা মোস্তফা মারিয়া।

এছাড়া অভিভাবক সমাবেশ ও সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল ঘোষণা করেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর