শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়

শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতাদের কঠোরভাবে মোকাবেলা করা হবে; কাজী মিজানুর রহমান

শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতাদের কঠোরভাবে মোকাবেলা করা হবে; কাজী মিজানুর রহমান
জাকির হোসেন বাদশা: শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতাদের কঠোরভাবে মোকাবেলা করা হবে ৷ স্বাধীনতা বিরোধি বিএনপি-জামায়াত যতই শক্তিশালী হোক না কেন দেশে কোনো সন্ত্রাস ও নৈরাজ্যে সৃষ্টি করলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সেটাকে প্রতিহত করবে।

মঙ্গলবার ২৩ মে সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিএনপি-জামায়েত কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে

মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য" জাতীয় দৈনিক সংবাদ সারাবেলার সম্পাদকমণ্ডলীর সভাপতি এবং বিলডেক্স নিট কম্পোজিট লিমিটেড ও মোহনপুর পর্যটন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর বলেন,

স্বাধীনতাবিরোধী ও একাত্তরের পরাজিত শক্তি ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল। সেই শক্তিই ‘পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ বলে স্লোগান দিচ্ছে। তারাই মানবতার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চায়।

বাংলাদেশকে আবার পাকিস্তান বানাতে চায়। কিন্তু এ দেশের জনগণ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এদেরকে কঠোরভাবে মোকাবেলা করবে। এদেশে ’৭৫ আর ফিরে আসবে না। চেয়ারম্যান কাজী মিজানুর রহমান আরও বলেন,
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন বিশ্বে একটা অবস্থান করে নিয়েছে, যখন দেশে একের পর এক বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হচ্ছে।

তখন মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই আমাদের সবাই মিলে তাদের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। মোহনপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ বিল্লাল হোসেন মৃধার সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়ের সঞ্চালনায়,

বিক্ষোভ প্রতিবাদ সভায় আরও বত্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা ফয়েজ সরকার, ইলিয়াস প্রধান, রাজ্জাক প্রধান, ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য বিল্লাল মৃধা,৷যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম সরকার, যুবলীগ নেতা আনিছ সরকার, জাকির হোসেন মাঝি।

কুদ্দুস, মনির হোসেন, মহিলা আওয়ামী লীগ নেত্রী লাভলী আক্তার, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য উম্মুল আয়লা লাইলী, জেসমিন আক্তার, মহিলা নেত্রী পারুল আক্তার সহ মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশ পূর্বে মোহনপুর ইউনিয়ন যুবলীগের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বেরহয়ে মোহনপুর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইউনিয়ন যুবলীগের কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয় ৷

পিকে/এসপি
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়