শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন
ভাওয়াল পরগনার একমাত্র মুসলিম জমিদার

আজ জমিদার আব্দু মিঞার ৭৬তম মৃত্যুবার্ষিকী

আজ জমিদার আব্দু মিঞার ৭৬তম মৃত্যুবার্ষিকী
নিজস্ব প্রতিবেদক: গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলাধীন ফুলদী নিবাসী ভাওয়াল পরগনার একমাত্র মুসলিম জমিদার মুন্সী মুহাম্মদ সফদর খাঁর সুযোগ্য পুত্র, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও ভাওয়াল ফুলদী এষ্টেট-এর জমিদার মরহুম মেজবাহউদ্দিন আহমেদ খানের (আব্দু মিঞা) ৭৬ তম মৃত্যুবার্ষিকী আজ ১৯ মে, ৫ জ্যৈষ্ঠ শুক্রবার।

এ উপলক্ষে রাজা মিয়া সমাজ কল্যাণ ট্রাষ্ট মরহুমের প্রতিষ্ঠিত ফুলদী জাবালী নূর কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জু'মা দোয়া ও মিলাদ মাহফিল এবং কবর জিয়ারতের আয়োজন করেছে। উক্ত অনুষ্ঠানে সকলকে শরীক হয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ মরহুম মেজবাউদ্দিন আহমেদ খান (আব্দু মিঞা) ফুলদী সরকারী প্রাথমিক বিদ্যালয়, ফুলদী কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, বড়গাঁও হাটখোলা, ভ্ইূয়াবো ওয়াকফ এষ্টেট প্রতিষ্ঠাসহ তাঁর মালিকানাধীন ৬৯ টি মৌজায় বিভিন্ন প্রজাহিতকর কর্মকান্ড করে গেছেন।

তিনি তাঁর মালিকানাধীন ঐসব মৌজায় প্রজাদের জন্য পুকুর, মক্তব, মন্দির, মসজিদসহ বিভিন্ন স্থাপনা প্রতিষ্ঠা করেন। মেজবাউদ্দিন আহম্মেদ খান (আব্দু মিঞা) তৎকালীন অবিভক্ত ভারতের কেন্দ্রীয় মুসলিম লীগের অন্যতম সদস্য ও জয়দেবপুর মহকুমা মুসলিম লীগের সভাপতি ছিলেন।

তিনি বৃটিশ রাজ কতৃর্ক প্রথম শ্রেণীতে অর্ডার অফ বৃটিশ ইন্ডিয়া লাভ করেন। এছাড়া তিনি 'অনারারি ক্যাপ্টেন' ও 'খাঁন বাহাদুর' উপাধিতে ভূসিত হন এবং প্রেইড এন্ড অনার পদক লাভ করেন। তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে জড়িত ছিলেন।

পিকে/এসপি
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার

হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার