মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?
জেলাজুঁড়ে সাংবাদিকদের সেতুবন্ধনের লক্ষে

কুমিল্লা মিডিয়া ফোরামের আত্মপ্রকাশ মামুন সভাপতি, জীবন সাধারণ সম্পাদক

কুমিল্লা মিডিয়া ফোরামের আত্মপ্রকাশ মামুন সভাপতি, জীবন সাধারণ সম্পাদক
জেলাজুড়ে সাংবাদিকদের সেতুবন্ধন’ এ শ্লোগানকে সামনে রেখে পেশাগত মানোন্নয়ন ও সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান রাখার লক্ষ্যে কুমিল্লায় এই প্রথম বিভিন্ন গণমাধ্যমে কর্মরত জেলা প্রতিনিধি ও উপজেলা প্রতিনিধিদের নিয়ে ৬১ সদস্য কমিটি গঠনের মাধ্যমে ‘কুমিল্লা মিডিয়া ফোরাম’ নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।

শুক্রবার (১২ মে) বিকেলে কুমিল্লা নগরীর ঝাউতলায় একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সভায় দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার এম ফিরোজ মিয়ার সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে ২৭জন কার্যকরী এবং ৩৪জন সাধারণ সদস্য নিয়ে এ কমিটি গঠন করা হয়।

এ কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে। কমিটিতে সভাপতি পদে রয়েছেন সাদিক হোসেন মামুন (ইনকিলাব), সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর জীবন (নিউজ ২৪ টিভি), সাংগঠনিক সম্পাদক আবদুল আলিম খান (দৈনিক রূপসী বাংলা)।

অন্যান্য পদে রয়েছেন; সহ-সভাপতি এম ফিরোজ মিয়া (ভোরের কাগজ), সহ-সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু (আজকের পত্রিকা), কোষাধ্যক্ষ মো. আজিজুল হক (এশিয়ান টিভি), দপ্তর সম্পাদক আহসান হাবিব পাখি (আনন্দ টিভি)

পাঠাগার সম্পাদক সাইফুল ইসলাম (নয়াদিগন্ত), সহ-পাঠাগার সম্পাদক মো. আক্তারুজ্জামান মজুমদার (দৈনিক আলোকিত সকাল), সমাজকল্যান সম্পাদক মো. মজিবুর রহমান দুলাল (দৈনিক কালেরকণ্ঠ), সহ-সমাজকল্যান সম্পাদক জহিরুল হক রাসেল (দি ডেইলি এশিয়ান এজ)।

প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদ পাটোয়ারি (জাগোনিউজ২৪), সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. বিল্লাল হোসেন (দৈনিক কুমিল্লার আলো), সাহিত্য সম্পাদক জামাল উদ্দিন দামাল (সমতটের কাগজ), সহ-সাহিত্য সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয় (দৈনিক মানবকণ্ঠ)

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বিএম মহিউদ্দি মন্টি (দৈনিক আজকের কুমিল্লা), সহ- ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহীন আলম (দৈনিক আমাদের সময়), বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শরীফ প্রধান (আলোকিত বাংলাদেশ), সহ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. অপু খান চৌধুরী (দৈনিক শিরোনাম)।

প্রশিক্ষণ ও আপ্যায়ন সম্পাদক মো. নুরুল ইসলাম (দৈনিক ডাক প্রতিদিন), সহ-প্রশিক্ষণ ও আপ্যায়ন সম্পাদক ইসমাইল নয়ন (দৈনিক কুমিল্লার কাগজ)।

নির্বাহী সদস্য পদে রয়েছেন- কাজী এনামুল হক ফারুক (৭১ টেলিভিশন), তবারুক উল্লাহ কায়েস (যুগান্তর), এম সাদেক (প্রথম আলো), জসীম উদ্দিন চাষী (দৈনিক সমাজকণ্ঠ), আরিফুর রহমান মজুমদার (বাংলা টিভি) ও মোহাম্মদ আতিকুর রহমান (দৈনিক কালবেলা)।

এছাড়াও ১১টি উপজেলা থেকে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৩৪জনকে সাধারন সদস্যপদে রাখা হয়েছে। তারা হলেন- ফারুকুল ইসলাম সাগর (রূপসী বাংলা), ফারুক হোসাইন জনি (ইনকিলাব), কামরুল হক চৌধুরী (ডেইলি অবজারভারব), শামছুল আলম রাজন (কুমিল্লার বার্তা)

মো. মনোয়ার হোসেন (দেশ রূপান্তর,) জহিরুল ইসলাম জহির (মানবজমিন), জালাল আহমেদ (যায়যায়দিন), মো. মনির হোসাইন (ইনকিলাব), সুমন সরকার (যুগান্তর), নাজিম উদ্দিন (প্রতিদিনের সংবাদ)

মেহেদী হাসান শুভ (আমার সংবাদ), মাহফুজুর রহমান (বাংলাদেশের খবর), ফজলুল হক জয় (নবচেতনা), খন্দকার মো. আলে এমরান হোসেন (চ্যানেল এ), মুহা: ফখরুদ্দীন (সকালের সময়), গাজী মো. জাহাঙ্গীর আলম জাবির (আমার সংবাদ)

শাহ ইমরান (আজকের কুমিল্লা), ফেরদৌস মাহমুদ মিঠু (দেশের কন্ঠ), মোতালেব হোসেন (সমাজকণ্ঠ), মাসুদ রানা জুয়েল (ডাক প্রতিদিন), মনির হোসেন (তৃতীয় মাত্রা), জহিরুল ইসলা মারুফ (আমাদের কন্ঠ), বাপ্পী মজুমদার ইউনুস (আমাদের নাঙ্গলকোট)

এ আর আহমেদ (আজকালের খবর), মাহফুজ আনোয়ার সৌরভ (আমাদের মাতৃভূমি), শাহরিয়ার ইমন জয় (ঢাকা টাইমস), মোহাম্মদ আলাউদ্দিন (সংবাদ সারাবেলা), তাসীন তিহামী (মানবকণ্ঠ), মো. শামীম হোসেন (আজকের বিজনেস বাংলাদেশ)

ফাহাদ রহমান (সময়ের আলো), গাজী রুবেল (প্রতিদিনের কাগজ), রাজীব সাহা (চ্যানেল এস), জেসমিন জেসি আলভি (পূবার্শা), কামাল হোসেন ভূইয়া (মুক্তির লড়াই), মোহাম্মদ জহিরুল হাসান (সাপ্তাহিক চৌদ্দগ্রাম)।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর