সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?
সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তার

পুরস্কার পেলেন তাহিরপুর থানার নাজিম উদ্দিন ও শাহাদাত হোসেন

পুরস্কার পেলেন তাহিরপুর থানার নাজিম উদ্দিন ও শাহাদাত হোসেন
 সুনামগঞ্জে সর্বোচ্চ সাজা পরোয়ানা তামিলে নগদ অর্থ পুরস্কার পেয়েছেন তাহিরপুর থানার এএসআই নাজিম উদ্দিন। উপজেলার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী বিট অফিসার হিসেবে অর্পিত দায়িত্ব পালন করছেন পুলিশের এই চৌকস কর্মকর্তা।

অপরদিকে জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী হিসেবে নগদ অর্থ পুরস্কার পেয়েছেন তাহিরপুর থানার এসআই শাহাদাত হোসেন। উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বিট অফিসার হিসেবে অর্পিত দায়িত্ব পালন করে আসছেন পুলিশের এই চৌকস কর্মকর্তা।

ইতিপূর্বে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সর্বত্র মাদকসহ বিভিন্ন অপরাধকান্ড জিরো টলারেন্সে নিয়ে আনতে সক্ষম হয়েছেন এসআই শাহাদাত হোসেন।

সোমবার দুপুরে (৮ মে) জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তাদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ। জগন্নাথপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুভাশীষ ধর এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক, সহকারী পুলিশ সুপার (ধর্মপাশা সার্কেল) আলী ফরিদ আহমেদ, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার হাসান রাশেদ পরাগসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, পুলিশ সুপার কল্যাণ সভায় অফিসার ও ফোর্সদের বিভিন্ন প্রস্তাব ও সমস্যার বিষয় শুনেন এবং উত্থাপিত সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন।

সভায় গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, চোরাচালান পণ্য উদ্ধার, সর্বোচ্চ সাজা পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধারসহ পুলিশের মহৎ কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের মধ্যে অর্থ পুরস্কার প্রদান করা হয়।

#শ্রেষ্ঠ পুলিশ অফিসার #এসআই # তাহিরপুর থানা #সুনামগঞ্জ জেলা পুলিশ #পুরস্কার

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর