রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
রবিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৬ ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময় সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী এশিয়ার ১০ মুসলিমবান্ধব পর্যটন শহর | প্রধান খবর চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত স্বামীর বাড়ি দাউদকান্দিতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা হ্যাপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ কবি ও প্রকাশক মঈন মুরসালিন এর জন্মদিন সেকান্দার মাস্টার স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ মহাসড়কের দাউদকান্দিতে দুর্ঘটনায় নিহত ৪জনের মধ্যে একজনের পরিচয় সনাক্ত কাদিয়ারভাঙ্গা প্রধানগোষ্ঠী ফাউন্ডেশনের উদ্যোগে আদর্শ সমাজ গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষে ভোট দিন: ড. খন্দকার মোশাররফ কুমিল্লা ১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন কাজী ওবায়েদ উল্লাহ ছাত্র শিবিরের নতুন সেক্রেটারি কে এই সিবগাতুল্লাহ জেনে নিন পরিচয় সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে এসে বিজিবির বাধায় সরে গেছে বিএসএফ শহীদ ওসমান হাদিকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি হাবিপ্রবি শিক্ষকের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেপ্তার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেপ্তার
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে। জিও নিউজের রিপোর্টার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

মঙ্গলবার (৯ মে) তাকে গ্রেপ্তার করা হয়। ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে আল-কাদির ট্রাস্ট মামলায় আদালত কক্ষ থেকে তাকে হেফাজতে নেওয়া হয়েছে।

এদিন তিনি তার বিরুদ্ধে নথিভুক্ত একাধিক এফআইআর-এ জামিন চাইতে আদালতে গিয়েছিলেন। রেঞ্জার্স বাহিনী ইমরান খানকে গ্রেপ্তার করে কালো রংয়ের একটি বিগোতে নিয়ে যায়।

এদিকে দ্য ডনের খবরে বলা হয়েছে, ইসলামাবাদের হাইকোর্ট প্রাঙ্গন থেকে ইমরান খানকে রেঞ্জার্স বাহিনী আটক করেছে। তার আটকের বিষয়টি নিশ্চিত করেছে ইমরান খানের আইনজীবী ফয়সাল চৌধুরী।

পিটিআই ভাইস প্রেসিডেন্ট ফায়াদ চৌধুরী এক টুইট বার্তায় বলেন, ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গন থেকে রেঞ্জার্স বাহিনী ইমরান খানকে আটক করেছে। এ সময় আইনজীবীদের ওপর হামলা চালানো হয়। আদালত প্রাঙ্গনে ইমরান খানের গাড়ি ঘেরাও করা হয়।

#পাকিস্তান #ইমরান খাঁন #গ্রেপ্তার
পিকে/এসপি
বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ

বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ