সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?
মন্ত্রিসভা কমিটির সভায় পাঁচটি প্রস্তাবের অনুমোদন

সড়ক-মহাসড়ক উন্নয়নে ৫ প্রকল্প অনুমোদন

সড়ক-মহাসড়ক উন্নয়নে ৫ প্রকল্প অনুমোদন
সড়ক ও মহাসড়ক উন্নয়নে পাঁচটি প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট খরচ হবে দুই হাজার ৫৮৭ কোটি ৯০ লাখ ৭৭ হাজার ৩০৪ টাকা। আজ মঙ্গলবার দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত পৃথক পাঁচটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

সভায় ভার্চুয়ালি সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক এবং জনপথ অধিদপ্তর এই প্রকল্পগুলো বাস্তবায়ন করবে। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, আজ জাতীয় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১০ম এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৬তম সভা অনুষ্ঠিত হয়। সভায় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য একটি এবং ক্রয় কমিটির অনুমোদনের জন্য আটটি প্রস্তাব উপস্থাপন করা হয়।

ক্রয় প্রস্তাবনাগুলোর মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের পাঁচটি, বাণিজ্য মন্ত্রণালয়ের দুইটি ও সশস্ত্র বাহিনী বিভাগের একটি প্রস্তাবনা ছিল। সাঈদ মাহবুব খান জানান, ক্রয়-কমিটির অনুমোদিত আটটি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ তিন হাজার ২০৯ কোটি ৫০ লাখ ৮৭ হাজার ৩০৪ টাকা।

মোট অর্থায়নের মধ্যে জিওবি থেকে ব্যয় হবে তিন হাজার ১০০ কোটি ৪৯ লাখ ৫৮ হাজার ৪৭৭ টাকা এবং এডিবি অর্থায়ন করবে ১০৯ কোটি একলাখ ২৮ হাজার ৮২৭ টাকা। সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক এবং জনপথ অধিদপ্তর কর্তৃক সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের WP-04 প্যাকেজের লট নম্বর DS-7 এর পূর্ত কাজ যৌথভাবে চীনের এসআরবিজি এবং বাংলাদেশের বিটিসির কাছ থেকে ৯৪৭ কোটি ৭৪ লাখ ১২ হাজার ৯৫১ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক এবং জনপথ অধিদপ্তর কর্তৃক সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের WP-04 প্যাকেজের লট নম্বর DS-8 এর পূর্ত কাজ যৌথভাবে চীনের সিএসসিইসি ৭ এবং বাংলাদেশের স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেডের কাছ থেকে এক হাজার ১৭৮ কোটি ৬৮ লাখ ৭৭ হাজার ৭০৭ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

একই প্রকল্পের অপর এক প্রস্তাবে গৌরিপুর-আনন্দগঞ্জ-মধুপুর-দেওয়ানগঞ্জ বাজার-হোসেনপুর জেলা মহাসড়ক যথাযথ মানে উন্নীতকরণ প্রকল্পের প্যাকেজ নম্বর WP-02 এর পূর্ত কাজ তাহের ব্রাদার্স লিমিটেডের কাছ থেকে ১৩১ কোটি ৪৭ লাখ ৮৬ হাজার ৬৪৭ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া শেরপুর (কানাসাখোলা)-ভীমগঞ্জ -নারায়ণখোলা-রামভদ্রপুর-ময়মনসিংহ (রহমতপুর) সড়ক উন্নয়ন প্রকল্পের প্যাকেজ নম্বর PW-01 এর পূর্ত কাজ যৌথভাবে মোজাহার এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড, ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং সাগর ইনফো বিল্ডার্স লিমিটেডের কাছ থেকে ১৪৯ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

একই প্রকল্পের অপর এক প্রস্তাবে প্যাকেজ নম্বর PW-02 এর পূর্ত কাজ যৌথভাবে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড, (২) এবং হাসান টেকনো বিল্ডার্স লিমিটেডের কাছ থেকে ১৮০ কোটি টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

#উন্নয়ন #প্রকল্প #সড়ক-মহাসড়ক
পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর