শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়
তিতাস উপজেলা পরিষদ চেয়ারম্যান

পারভেজ সরকারকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ

পারভেজ সরকারকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ
কুমিল্লার তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ পারভেজ হোসেন সরকারকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

তিতাস উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার বিকালে বাতাকান্দি বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি হোমনা-গৌরীপুর রোডের বিভিন্ন সড়ক পদক্ষিন শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ আহম্মেদ ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ ফরিদা ইয়াসমিন, বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূর নবী, সাতানী ইউপি চেয়ারম্যান সামসুল হক সরকার।

জগতপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, নারান্দিয়া ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান ভূইয়া খোকা, কলাকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ ইব্রাহিম সরকার, তিতাস উপজেলা আ'লীগের সহ দপ্তর সম্পাদক মোঃ জালাল সরকার, রাশেদ ফরাজী ও ভিটিকান্দি ইউনিয়ন আ'লীগের সহ সভাপতি কবির শিকদার প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম, তিতাস উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আমির হোসেন, যুবলীগ নেতা জুয়েল, তিতাস উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম।

তিতাস উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি আবু সায়েম, ওসমান খান মেম্বার, মোফাজ্জল হোসেন মেম্বার, কাজী জামাল হোসেন মেম্বার, জাহাঙ্গীর আলম মেম্বার, ছাত্রলীগ নেতা মেহেরাব হোসেন সায়মন, রফিকুল ইসলাম নিরবসহ হাজার খানেক নেতাকর্মী।

এসময় বক্তারা, পারভেজ হোসেন সরকারকে হত্যার ষড়যন্ত্রের মুল পরিকল্পনাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। বিশেষ করে রোশন আলী মাস্টার ও আবুল কালাম আজাদকে আ'লীগের সকল পদ থেকে বহিষ্কারের দাবি জানানো হয়।

এসময় উত্তেজিত নেতাকর্মীরা তিতাসে এই দুই নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং তাদের কুশপুত্তলিকা দাহ করেন। উল্লেখ্য, সম্প্রতি মোঃ পারভেজ হোসেন সরকারকে হত্যার পরিকল্পনার অডিও ফাঁস হয়।

এ ঘটনায় কুমিল্লা উত্তর জেলা আ'লীগের সাধারণ সম্পাদক মোঃ রোশন আলী মাস্টার ও সাংগঠনিক সম্পাদক, দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের ৪৭ সেকেন্ডের একটি কথোপকথন ফাঁস হয়।

তাতে শোনা যায়, তারা বলেন পারভেজ হোসেন সরকারকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে এবং তিতাস উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম সোহেল সিকদারকে ওপেন চলাফেরার সুযোগ করে দিতে হবে। সামনে নির্বাচন তাতে আমাদের লাভ হবে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

#তিতাস # বিক্ষোভ #পারভেজ হোসেন সরকার
পিকে/এসপি।
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়