শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়

দেবিদ্বারের সাংবাদিক শাহীন আলমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

দেবিদ্বারের সাংবাদিক শাহীন আলমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে  মানববন্ধন
দৈনিক কুমিল্লার কাগজের দেবিদ্বার প্রতিনিধি শাহীন আলমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকরা। সোমবার সকাল সাড়ে ১০ টায় কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে কুমিল্লা প্রেসক্লাবের সামনে এ কর্মসুচি পালিত হয়।

এতে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সহসভাপতি নজরুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক সাঈয়িদ মাহমুদ পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাসেম হৃৃদয়, কুমিল্লা রিপোটার্স ইউনিটির সাবেক সভাপতি ওমর ফারুকী তাপস

দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক হোসেন মামুন, এখন টিভির স্টাফ রিপোর্টার খালিদ সাইফুল্লাহ, দৈনিক সমকালের কুমিল্লা প্রতিনিধি মো: কামাল উদ্দিন, দৈনিক যুগান্তরের বু্্যরো রিপোর্টার আবুল খায়ের, মাইটিভির কুমিল্লা প্রতিনিধি আবু মুছা, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, ভোরের কাগজের কুমিল্লা প্রতিনিধি এম ফিরোজ মিয়া, দৈনিক মানবজমিন এর স্টাফ রিপোর্টার জাহিদ হাসান, ইনডিপেন্ডেন্ট টিভির কুমিল্লা প্রতিনিধি তানভীর দীপু, দৈনিক যায়যায়দিন এর স্টাফ রিপোর্টার আবদুল জলিল ভুইয়া, আজকের পত্রিকার কুমিল্লা প্রতিনিধি দেলোয়ার হোসেন আকাঈদ

এস.এ টিভির কুমিল্লা প্রতিনিধি রফিকুল ইসলাম, দৈনিক বাংলার কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টু, ভোরের পাতার কুমিল্লা প্রতিনিধি জাকারিয়া মানিক, কালবেলার কুমিল্লা প্রতিনিধি আতিকুর রহমান, দীলিপ মজুমদার, দৈনিক সময়ের আলোর কুমিল্লা প্রতিনিধি জহির শান্ত

দৈনিক মানব কন্ঠের কুমিল্লা প্রতিনিধি তরিকুল ইসলাম তরুন, শেয়ার বিচের মনির হোসেন, দৈনিক আমার সংবাদের কুমিল্লা প্রতিনিধি, জহিরুল ইসলাম, জাগো কুমিল্লার সম্পাদক অমিত মজুমদার, আমাদের কুমিল্লার সোহাইবুল ইসলাম সোহাগ

দৈনিক সবুজ বাংলাদেশ এর কুমিল্লা প্রতিনিধি শরীফ সুমন,নতুন কাগজের মাঈনুল হক, একুশে সংবাদের জুয়েল, অন নিউজের জহিরুল হক বাবু, দৈনিক কুমিল্লার কাগজের ফেরদৌস মাহমুদ মিঠু ... ও সজিব, দৈনিক সমাজ কন্ঠের মোতালেব হোসেন প্রমুখ।

সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক শাহীন আলমের উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবিসহ জড়িতদের বিরুদ্ধে চার্জশিট প্রদানের দাবি করেন। এর আগে গত ১৮ এপ্রিল সন্ধ্যায় একটি মারামারি ঘটনায় আহতদের তথ্য সংগ্রহ ও ছবি তুলতে সাংবাদিক শাহীন আলম দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সেখানে পৌর আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম বাবু তার সহযোগীদের নিয়ে শাহীন আলমের উপর হামলা চালায়।

পরে তাকে বাহিরে নিয়ে মারধর করে মারাত্মক আহত করে। এ ঘটনায় সাংবাদিক শাহীন আলম বাদী হয়ে সাইফুল ইসলাম বাবু, মো. পারভেজ ও মো. মহসিনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮/১০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করলেও পুলিশ এজাহানামীয় কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি।

এ বিষয়ে সাংবাদিক শাহীন আলম জানান, আসামী পক্ষের লোকজন মামলা মীমাংসা করতে তাকে চাপ দিয়ে যাচ্ছে। সে নিরাপত্তা হীনতায় রয়েছে বলেও জানিয়েছেন।

পিকে/এসপি
 
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়