শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন

তাহিরপুরের শ্রীপুর বাজারে অপরাধ বিরোধী সভা

তাহিরপুরের শ্রীপুর বাজারে অপরাধ বিরোধী সভা
"জুয়া-মাদকে সয়লাব তাহিরপুরের শ্রীপুর বাজার", "মরণ নেশা ইয়াবা-জুয়ার গ্রাসে তাহিরপুরের শ্রীপুর বাজার" এমন শিরোনামে সংবাদ প্রকাশের পর অবশেষে ঠনক নড়েছে শ্রীপুর বাজার কমিটি সংশ্লিষ্টদের।

এরই প্রেক্ষিতে শুক্রবার (৫ মে) বেলা ৩টায় অপরাধ বিরোধী সভা করেছে শ্রীপুর বাজারের ব্যবসায়ীদের সংগঠন বনিক সমিতি সংশ্লিষ্টরা। সভায় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সকল শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য রাজু আহমেদ রমজান এর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর বাজার বণিক সমিতির সভাপতি ইমানুর মিয়া। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদার, সাবেক প্যানেল চেয়ারম্যান, বর্তমান ইউপি সদস্য আবুল কালাম, তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু জাহান তালুকদার, সাবেক যুবলীগ নেতা ব্যবসায়ী রুপম আহমেদ।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শ্রীপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সামনুর আখঞ্জী, সাংগঠনিক সম্পাদক দুলাল কান্তি পাল, ব্যবসায়ী পল্লী চিকিৎসক নুরু মিয়া, শামসুজ্জামান মাহমুদ, ব্যবসায়ী সারোয়ান তালুকদার প্রমুখ।

প্রসঙ্গত: মাদক-জুয়া ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড চলমান থাকায় উপরে উল্লেখিত শিরোনামে সংবাদ প্রকাশের পর গত বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যায় অপরাধ বিরোধী ও জন সংযোগ সভা করে তাহিরপুর থানা পুলিশ।

সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) সহিদুর রহমান। সভায় প্রশাসনের পক্ষ থেকে অপরাধ কর্মকাণ্ড কঠোর হস্তে দমনের ঘোষণার পর শুক্রবার (৫মে) অপরাধ বিরোধী সভা করেছে শ্রীপুর বাজার বণিক সমিতি সংশ্লিষ্টরা।

পিকে/এসপি।
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার

হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার