বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

অস্ত্র-মাদকসহ মাদককারবারি গ্রেপ্তার

অস্ত্র-মাদকসহ মাদককারবারি গ্রেপ্তার
কুমিল্লা সদর উপজেলার দৌলতপুর এলাকা থেকে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরী পিস্তল, দুই রাউন্ড গুলি,৬শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারি মো: সোহাগকে গ্রেপ্তার করেছে কান্দিরপাড় ফাড়িঁর পুলিশ।

গ্রেপ্তারকৃত সোহাগ সদর উপজেলার দৌলতপুর এলাকার মৃত আবদুর রহমানের ছেলে। কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)খন্দকার আশফাকুজ্জামান(বিপিএম) জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোতয়ালী থানার কান্দিরপাড় ফাড়িঁর পুলিশের একটি দল সদর উপজেলার দৌলতপুর এলাকায় অভিযান পরিচালনা করেন ।

ওই এলাকার ৬নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের বিপরীত পার্শ্বে দৌলতপুর জামে মসজিদের পাশ্চিমে কাঁচা রাস্তার উপর থেকে মো: সোহাগকে গ্রেপ্তার করে তার ডান হাতে থাকা সাদা রংয়ের শপিং ব্যাগের ভেতর থেকে একটি দেশীয় লোহার তৈরী রিভলবার,২ রাউন্ড গুলি, ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

তিনি আরও বলেন, সন্ত্রাস ও মাদক নির্মূলে পুলিশের এমন অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। পরে শুক্রবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)খন্দকার আশফাকুজ্জামান(বিপিএম ।

এবিষয়ে কোতয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আহাম্মদ সনজুন মোরশেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে মাদককারবারি সোহাগকে দেশি রিভলবার ও মাদকসহ গ্রেপ্তার করি। পরে তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত সোহাগের বিরুদ্ধে পূর্বের একটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এদিকে কু‌মিল্লা বাঙ্গরা বাজারের পীরকা‌শিমপুর এলাকায় ১৮‌ কে‌জি গাজাঁসহ তিন মাদককারবা‌রি সাইফুল ইসলাম ,রন‌জিদ দাশ ও মোঃ র‌হিম‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে বাঙ্গরা থানা পু‌লিশ।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর