শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়
কুমিল্লার দাউদকান্দিতে বোরখা পরিহিত

ঘাতকের গুলিতে নিহত যুবলীগনেতা জামাল

ঘাতকের গুলিতে নিহত যুবলীগনেতা জামাল
কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের ব্যবসায়ী মো. জামাল হোসেন (৪০) ঘাতকের গুলিতে নিহত হয়েছে। গেল ৩০ এপ্রিল রোববার রাত আনুমানবক ৮টার দিকে একদল বোরখা পরিহিত ঘাতকের গুলিতে নিহত হওয়ার ঘটনায় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। থমথম অবস্থা বিরাজ করছে ওই এলাকা।

নিহত জামাল হোসেন দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের হোমিওপ্যাথিক ডা. ছফিউল্লাহর পশ্চিম বাজারস্থ ভাড়া বাড়িতে বসবাস করতেন। তাঁর গ্রামের বাড়ি তিতাস উপজেলার জিয়ারকান্দি।

রোববার এশার নামাজের জন্য বাসা থেকে ১২ গজ ও মসজিদ থেকে ১০ গজ দূরত্বে গলির মধ্যে বোরকা পরিহিত একদল ঘাতকের গুলিতে নিহত হয় বলে পারিবারিক সূত্র , আইনশৃঙ্খলা বাহিনী ও এলাকা বাসী জানায়। জামাল হোসেন স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।

রক্ত ভেজা গলিপথ কর্ডন করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। আহত জামাল হোসেনকে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুর নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে জানান।

কিন্তু নিকটজন আস্থা না রাখতে পেরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ওখানে ময়না তদন্তের পর এবং তাঁর ছোট ভাই দেশে ফেরার পর জানাজার নামাজের সময় জানানো হবে বলে নিকত্মীয় ও পারিবারিক সূত্র জানিয়েছে।

পিকে/এসপি।
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়