মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?
মায়ের অনৈতিক কর্মকান্ডে ঘৃণা থেকে লক্ষ্ণীপুরে

ছেলের হাতে খুন হন মমতাজ বেগম

ছেলের হাতে খুন হন মমতাজ বেগম
মায়ের অনৈতিক কর্মকান্ড সহ্য করতে না পেরে ছেলে সাইফুল ইসলাম রকি তার মাকে হত্যা করেন বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় পুলিশ সুপার মো: মাহফুজ্জামান আশরাফ প্রেস কনফারেন্সে বিষয়টি নিশ্চিত করেছেন।

রকিকে গ্রেপ্তারের পর পুলিশের কাছে এ স্বীকারোক্তি দেন। বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার মজুপুর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।  পুলিশ সুপার জানায়, নিহত মমতাজ বেগম (৫০) লক্ষ্মীপুর সদর উপজেলা কুশাখালী ইউনিয়নের মৃত আব্দুল মতিনের স্ত্রী।

তার স্বামী সড়ক বিভাগে চাকরি করতেন। মারা যাওয়ার পর থেকেই তার দুই ছেলে শরিফুল ইসলাম বাপ্পি ও ছোট ছেলে সাইফুল ইসলাম রকিকে নিয়ে সড়ক বিভাগের স্টাফ কোয়ার্টারে বসবাস করছিলেন তিনি। তার স্বামী মারা যাওয়ার পর থেকে বর্তমানে বড় ছেলে বাপ্পি সড়ক বিভাগে মাস্টার রুলে কাজ করছেন।

সড়ক বিভাগের স্টাফ কোয়ার্টার থাকাকালিন রকির মা উশৃংখল চলাফেরা করতো। বিষয়টি রকির নজরে আসলে তার মাকে এবিষয়ে বিরত থাকতে বলে। কিন্তু মমতাজ বেগম রকির কথায় কর্নপাত না করে বিভিন্ন সময় অনৈতিক কর্মকান্ড করে বেড়াতো।

এতে রকির বিষয়গুলো সহ্য হতো না। তাই মায়ের অনৈতিক কর্মকান্ড সহ্য করতে না পেরে তাকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। সে আলোকে ঘটনার সময় ধারালো ছুরি দিয়ে তার মাকে হত্যা করে।

পরবর্তীতে মরদেহ থেকে হাত-পা খন্ডিত করে। এরআগে মমতাজের মেয়ে রোজি আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে সদর মডলে থানায় মামলা দায়ের করেন।

পিকে/এসপি।
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর