সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

ঈদে মুনছুর গাজী ফাউন্ডেশনের উদ্যোগে শিশু-কিশোরদের বই উপহার

ঈদে মুনছুর গাজী ফাউন্ডেশনের উদ্যোগে শিশু-কিশোরদের বই উপহার
প্রতি বছরের মতো এবারও মুনছুর গাজী ফাউন্ডেশনের উদ্যোগে ঈদের দিন শিশু-কিশোরদের নতুন বই উপহার দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি এবারসহ ২২টি ঈদে বই উপহার দিয়েছে। ঈদের সালামি হিসেবে শিশুদের বাড়তি আনন্দ দিতেই এ বই দেওয়া হয়।

এবার দুটি স্হান নানুপুর ও ইসলামপুর গাছতলা গ্রামে বই দেওয়া হয়েছে। ২২ এপ্রিল ঈদুল ফিতরের দিন দুপুরে চাঁদপুর সদর উপজেলার নানুপুর গ্রামের গাজী বাড়িতে শিশু-কিশোরদের হাতে বই তুলে দেওয়ার মাধ্যমে এ কার্যক্রমের শুরু হয়।

শিশুসাহিত্যিক ফারুক হোসেন, শিশুসাহিত্যিক-প্রকাশক মামুন সারওয়ার ও শিশুসাহিত্যিক-প্রকাশক নাফে নজরুল বই দিয়ে এবারের কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন। বরাবরের মতো উপহার দেওয়া বইয়ের মধ্যে ছিল ছড়া, কবিতা, গল্প, মুক্তিযুদ্ধ, পাখি-প্রকৃতি, শিশুতোষ ম্যাগাজিন ও সাধারণ জ্ঞানের বই।

শিশু-কিশোরদের হাতে বই তুলে দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লেখক-গবেষক আলহাজ গাজী মুনছুর আজিজ। ঈদের দিন নতুন বই পেয়ে শিশু-কিশোররা আনন্দ প্রকাশ করে। ২০০১ সালে প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশনের উদ্যোগে পাঠাগার পরিচালনা, বৃক্ষ রোপণ, পরিবেশ সচেতনতা ক্যাম্পেইন, শিক্ষাবৃত্তি প্রদান, ইলিশ আড্ডা, ‘ঈদ উৎসব’ ছড়া ম্যাগাজিন প্রকাশসহ নানা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা গাজী মুনছুর আজিজ বলেন, পাঠ্য বইয়ের পাশাপাশি শিশু-কিশোরদের সৃজনশীল বই পাঠে আগ্রহী করে তুলতে আমাদের এ কার্যক্রম। আমাদের আগ্রহ, ঈদসহ উৎসব-পার্বণে বড়রা শিশু-কিশোরদের বই উপহার দিবেন, যাতে শিশু-কিশোররা সৃজনশীল বই পাঠে আগ্রহী হয়।

এবারও আমাদের এ কার্যক্রমে বই দিয়ে অনেকে সম্পৃক্ত ছিলেন। তাদের প্রতি কৃতজ্ঞ।(ছবিগুলো নানুপুরের কার্যক্রমের)।

পিকে/এসপি।
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর