বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ০৮ এপ্রিল ২০২৬ ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময় সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী এশিয়ার ১০ মুসলিমবান্ধব পর্যটন শহর | প্রধান খবর চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত স্বামীর বাড়ি দাউদকান্দিতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা হ্যাপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ কবি ও প্রকাশক মঈন মুরসালিন এর জন্মদিন সেকান্দার মাস্টার স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ মহাসড়কের দাউদকান্দিতে দুর্ঘটনায় নিহত ৪জনের মধ্যে একজনের পরিচয় সনাক্ত

আওয়ামী লীগ সব সময় অসহায় মানুষের পাশে থাকে : পলক

আওয়ামী লীগ সব সময় অসহায় মানুষের পাশে থাকে : পলক
, নাটোর ২১ এপ্রিল, ২০২৩ (বাসস) : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আওয়ামী লীগের নেতা-কর্মী সব সময় অসহায় মানুষের পাশে থাকে। জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশে বঙ্গবন্ধুর বৈষম্যমুক্ত সোনার বাংলা’র আধুনিক রুপ স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর।

প্রতিমন্ত্রী আজ শুক্রবার সকাল ১০টায় নাটোরের সিংড়া পৌরসভা প্রাঙ্গনে পৌরসভার এক হাজার অসহায় পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে ঈদের শুভেচ্ছা উপহার বিতরণকালে এ কথা বলেন। ঈদ উপহার প্যাকেটে আছে পোলাও চাল, তেল, চিনি, শেমাই, দুধ, মসলা, আলু, পেঁয়াজ এবং মুরগী।

এরআগে প্রতিমন্ত্রী উপজেলার ইউনিয়ন পর্যায়ে, আশ্রয়ণ প্রকল্পে এবং সুবর্ণ নাগরিকদের মাঝে তিন হাজার প্যাকেট ঈদের শুভেচ্ছা উপহার প্রদান করেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সৎ, দূরদর্শী ও দায়িত্বশীল নেতৃত্বে

বাংলাদেশ উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করে সামনে এগিয়ে যাচ্ছে। করোনা মহামারী এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধে শ্রীলংকা এবং পাকিস্তান খাদ্য ও জ্বালানী ঘাটতি নিয়ে দেউলিয়া হয়ে গেছে। অনেক উন্নত দেশ তাদের আর্থিক অবস্থা নিয়ে হিমশিম খাচ্ছে।

সকল প্রতিবন্ধকতা পিছে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি। বঙ্গবন্ধুর আজন্ম লালিত সাম্য ও বৈষম্যমুক্ত সোনার বাংলা’র আধুনিক রুপ সুখী সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে উঠবে। এ লক্ষ্য পূরণে আওয়ামী লীগের সকল নেতা-কর্মী সক্রিয় আছে।

সমৃদ্ধ দেশ গঠন ছাড়াও আমরা সব সময় যে কোন দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকি-যা অতীতের কোন সরকারের নেতা-কর্মীরা কখনোই থাকেনি। জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশে আমরা ইফতার মাহফিল বন্ধ রেখে ঐ অর্থ নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি।

পলক বলেন, নৌকা হচ্ছে দেশের উন্নয়ন ও সুশাসনের প্রতীক। বিগত ১৪ বছর আওয়ামী লীগ একাধারে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণে দেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে আবারো নৌকা মার্কা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শেখ ওহিদুর রহমান ও ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডালিম আহমেদ ডন ও সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন।

পিকে/এসপি।
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান