শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়
রমজান উপলক্ষে সকল

নাগরিক সেবা ফ্রি ঘোষনা দিলেন ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান

নাগরিক সেবা ফ্রি ঘোষনা দিলেন ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান
জাকির হোসেন বাদশা মতলব উত্তর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৭নং মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান তাঁর নিজ উদ্যােগে মোহনপুর ইউনিয়নের সকল মানুষের জন্য সকল নাগরিক সেবা (ফ্রি) ঘোষনা দিয়েছেন ৷

বুধবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১২ টায় শপথ গ্রহণ শেষে বিকেলে মোহনপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে মিলাদ ও দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন পরিষদের কার্যক্রম উদ্বোধনকালে সংক্ষিপ্ত আলোচনায় পবিত্র রমজান মাস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে সকল নাগরিক সেবা (ফ্রির ) এই ঘোষনা দেন তিঁনি ৷

এর আগেও চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরপরই তিনি এই ঘোষনা দিয়েছিলেন ৷ চেয়ারম্যান কাজী মিজানুর রহমানের তাৎক্ষণিক এ ব্যতিক্রম উদ্যোগে মোহনপুরের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। মোহনপুর ইউনিয়ন পরিষদের সকল স্টাফদের উদ্দেশ্যে চেয়ারম্যান কাজী মিজানুর রহমান বলেন, ইউনিয়ন পরিষদ থেকে সরকারি সেবা পেতে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় ৷

এবং সরকার নির্ধারিত ফি ছাড়া বার্তী কোন প্রকার টাকা- পয়সা নেওয়া যাবেনা এবং সেবা নিতে আসা প্রতিটি নাগরিককে যথা সময়ে নাগরিক সেবা প্রদান করতে হবে ৷ উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে চেয়ারম্যান কাজী মিজানুর রহমান বলেন,

পবিত্র রমজান উপলক্ষে সকল প্রকার নাগরিক সেবা আমার পক্ষ থেকে ফ্রির ঘোষনা দিলাম আপনারা সকল প্রকার সেবা নিবেন এবং সেবানিতে এসে হয়রানির শিকার হলে আমাকে জানাবেন আমি ব্যবস্থা নিব এবং পরবর্তি সময়ে ইউনিয়ন পরিষদ থেকে সেবা নিতে এসে সরকার কর্তৃক নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত কোন টাকা- পয়সা কাউকে দিবেননা এবং যথা সময়মে আপনারা আপনাদের সেবা গ্রহণ করবেন ৷

সেবা নিতে এসে সেবাপেতে বিলম্ব হলে বা কোন ধরনের হয়রানির শিকার হলে সাথে সাথে আমাকে জানাবেন ৷ ইউনিয়ন পরিষদের কার্যক্রম শুরুর পর চেয়ারম্যান কাজী মিজানুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান,

মোহনপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগণ, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ, মোহনপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধাগণ। মোহনপুর ইউনিয়ন যুবলীগ ও মোহনপুর ইউনিয়ন পরিষদের স্টাফ ও মোহনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ৷ এছাড়াও চেয়ারম্যান কাজী মিজানুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান তার পরিবারবর্গ ৷

এসময় উপস্থিত ছিলেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা ফয়েজ সরকার,গোলাম হোসেন,ফজলুল হক সরকার, আওয়ামী লীগ নেতা আবু হানিফ প্রধান, শ্রমিক লীগ নেতা কাজী মানিক,মোঃ লিটন ভূঁইয়া , মোঃ মুক্তার হোসেন বেপারী,নসংবাদ সারাবেলা পত্রিকার প্রকাশক ও মোহনপুর পর্যটনের সিইউ কাজী জাফর।

মতলব উত্তর উপজেলা যুবলীগের সদস্য,সংবাদ সারাবেলা পত্রিকার নির্বাহী সম্পাদক ও মোহনপুর পর্যটনের পরিচালক কাজী মোহাম্মদ হাবিবুর রহমান,মোহনপুর পর্যটনের জি এম কাজী মোহাম্মদ জাকির হোসেন,মোহনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউনিয়ন পরিয়দের ইউপি সদস্য বিল্লাল তপাদার।

সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, সাংগঠনিক সম্পাদক কাজী মতিন, ইউপি সদস্য মোঃ আল- আমিন প্রধান, মোঃ শাহাদাত, মেঃ রিয়াদ, মিজানুর রহমান হাওলাদার, মোঃ নাদির, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য উম্মূল আয়মা লাইলী, এখলাছপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোঃ লিটন সরদার, সাংগঠনিক সম্পাদক সোহেল,

কলাকান্দা ইউপি যুবলীগের আহবায়ক মোঃ মনির হোসেন ছৈয়াল, উপজেলা যুবলীগ নেতা কাজী মোঃ আনোয়ার হোসেন,জহিরাবাদ ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ শামিম বেপারীসহ মতলব উত্তর উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ৷
পিকে/এসপি
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়