শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন
সার ও বীজ বিতরকালে এ এ কুদ্দুস

শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই বাংলাদেশের মানুষ এখনো খাদ্যে স্বয়ংসম্পূর্ণ

শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই বাংলাদেশের মানুষ এখনো খাদ্যে স্বয়ংসম্পূর্ণ
জাকির হোসেন বাদশা মতলব উত্তর : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৬ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-১ ও ২০২৩-২৪ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনা বিতরণ করা হয়।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ সালাউদ্দিন।

অনুষ্ঠান পরিচালনা করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মজিবুর রহমান। উপজেলার ৬ হাজার জন কৃষকের মাঝে ১০ কেজি করে এমওপি সার, ১০ কেজি করে ডিএপি সার এ উফশী আউশ বীজ ৫ কেজি করে প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই বাংলাদেশের মানুষ এখনো খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কেউ না খেয়ে থাকছে না। সবাই মাছে ভাতে এবং তরকারি দিয়ে তিনবেলা পেট ভরে খেতে পারছে।

এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার কৃষকদের বিনামূল্যে সার বীজ দিচ্ছে। সবধরনের সুবিধা দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। কৃষকদের ভর্তুকি দিয়ে কৃষি সামগ্রী দিচ্ছে। এমন সব সুবিধা আগে কোন সরকার দেয়নি। তাই আওয়ামী লীগ সরকার কৃষক ও জনগণের প্রিয় সরকার। আগামী দিনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনবে জনগণ।

পিকে/এসপি
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার

হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার