বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ০৮ এপ্রিল ২০২৬ ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময় সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী এশিয়ার ১০ মুসলিমবান্ধব পর্যটন শহর | প্রধান খবর চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত স্বামীর বাড়ি দাউদকান্দিতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা হ্যাপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ কবি ও প্রকাশক মঈন মুরসালিন এর জন্মদিন সেকান্দার মাস্টার স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ মহাসড়কের দাউদকান্দিতে দুর্ঘটনায় নিহত ৪জনের মধ্যে একজনের পরিচয় সনাক্ত

রাস্তা বহাল ও ড্রেন নির্মাণের দাবিতে দাউদকান্দিতে মানববন্ধন

রাস্তা বহাল ও ড্রেন নির্মাণের দাবিতে দাউদকান্দিতে মানববন্ধন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের কুশিয়ারা গ্রামের রাস্তা বহাল ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী৷ সোমবার (১০ এপ্রিল) দুপুর ২ টায় উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সচেতন মহলের আয়োজনে কুশিয়ারা ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়৷

মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী জানান, ভরাটকৃত খালটি পুনরায় খনন না করে জনস্বার্থে রাস্তা বহাল ও ড্রেন নির্মাণের দাবি জানান ৷ গ্রামবাসীরা বলেন,  উপজেলা প্রশাসনের উদ্যোগে আশ্রয়ন প্রকল্পের সুবিধার্থে রাস্তাটি পাকাকরন ও ড্রেন নির্মাণের সিদ্ধান্ত নেয়৷ এদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে গ্রামের অধিকাংশ মানুষ সাধুবাধ জানায়৷

কিন্তু কতিপয় কিছু অসাধু ব্যক্তি স্বার্থে এবং ভূমিহীনদের আশ্রয়ন প্রকল্প বন্ধ করে সরকারি উন্নয়নের কর্মকান্ডে বাধা সৃষ্টি করতে বারোমাসী মৈত্রী মৎস্য চাষ প্রকল্পকে কৃষি জমি দেখিয়ে রাস্তাটিকে পুনরায় খাল খনন করার পায়তারা করছে৷ এদিকে কুশিয়ারা গ্রামবাসীর পক্ষে খালেক মোল্লা, সাবেক সেনা সদস্য হাবিব, মহিবুর রহমান ভূঁইয়া ও বিল্লাল হোসেন বলেন,

দীর্ঘদিন যাবত কুশিয়ারা গ্রামবাসী ও কুশিয়ারা ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সুবিধার্থে রাস্তা বহাল ও ড্রেনটি দ্রুত নির্মাণের দাবি জানিয়ে প্রায় শতাধীক  গ্রামবাসীর গণস্বাক্ষর দিয়ে একটি লিখিত আবেদন স্থানীয় ইউপি চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক কুমিল্লার বরাবরে দাখিল করা হয়েছে। 

স্থানীয়রা জানান,  দ্রুত রাস্তা ও ড্রেনটি নির্মাণ না করা হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের ডাক দিবেন বলে জানায়৷

পিকে/এসপি
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান