রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
রবিবার ২২ ফেব্রুয়ারী ২০২৬ ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময় সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী এশিয়ার ১০ মুসলিমবান্ধব পর্যটন শহর | প্রধান খবর চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত স্বামীর বাড়ি দাউদকান্দিতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা হ্যাপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ কবি ও প্রকাশক মঈন মুরসালিন এর জন্মদিন সেকান্দার মাস্টার স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ মহাসড়কের দাউদকান্দিতে দুর্ঘটনায় নিহত ৪জনের মধ্যে একজনের পরিচয় সনাক্ত কাদিয়ারভাঙ্গা প্রধানগোষ্ঠী ফাউন্ডেশনের উদ্যোগে আদর্শ সমাজ গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষে ভোট দিন: ড. খন্দকার মোশাররফ কুমিল্লা ১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন কাজী ওবায়েদ উল্লাহ ছাত্র শিবিরের নতুন সেক্রেটারি কে এই সিবগাতুল্লাহ জেনে নিন পরিচয় সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে এসে বিজিবির বাধায় সরে গেছে বিএসএফ শহীদ ওসমান হাদিকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি হাবিপ্রবি শিক্ষকের

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দাউদকান্দির দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকবো: মোহাম্মদ আলী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দাউদকান্দির দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকবো: মোহাম্মদ আলী
বাংলাদেশের শ্রেষ্ঠ কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) বলেন, যতদিন বেঁচে আছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দাউদকান্দির দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকবো ইনশাল্লাহ। একজন শিক্ষার্থীকেও অর্থের অভাবে পড়ালেখা বন্ধ হতে দেব না।

শুক্রবার (৭ এপ্রিল ২০২৩) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে “ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব গ্রেটার দাউদকান্দি (ডুসাদ)- আয়োজিত গুনীজন সংবর্ধনা, নবীনবরণ এবং ইফতার মাহফিল অনুষ্ঠানে বিশেষ অথিতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্রেপড মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এক শিক্ষার্থীর দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, দরিদ্র-মেধাবীদের বৃত্তির উদ্যোগ নেয়া হবে। এ বিষয়ে নীতিমালা তৈরি করার জন্য তিনি ডুসাদের নেতৃবৃন্দকে অনুরোধ করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্য মোহাম্মদ আলী আরও বলেন, আপনারা জাতির সবচেয়ে মেধাবী সন্তান।

আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, এমপিও মহোদয় ঢাকা বিশ্ববিবদ্যালয়ে পড়ালেখা করেছেন। আমার স্ত্রীও এখানকার ছাত্রী ছিলেন। আপনারা যখন প্রতিষ্ঠিত হবেন, সুযোগ করে গ্রামে মানুষের কাছে যাবেন। তাদের উন্নয়নে অবদান রাখবেন।

এভাবেই গ্রাম, সমাজ ও দেশ আরও এগিয়ে যাবে। কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি- বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। তবে একই সময় জাতীয় সংসদের ৫০ বছর পূর্তির বিশেষ অধিবেশন চলার কারণে তিনি অনুষ্ঠানে আসতে পারেননি।

সাধারণ সম্পাদক রিসালাত মুন্সীর সঞ্চালণায় ও ডুসাদের সভাপতি কিষাণ সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন শিশির, মুক্তিযুদ্ধ গবেষক, সাংবাদিক ও ডুসাদের প্রতিষ্ঠাতা সভাপতি বাশার খানসহ অন্যান্যরা।

পিকে/এসপি
বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ

বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ