শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়

কুমিল্লায় আমেরিকা প্রবাসী বাবুলকে হত্যায় দায়ে পাঁচ জনের ফাঁসি

কুমিল্লায় আমেরিকা প্রবাসী বাবুলকে হত্যায় দায়ে পাঁচ জনের ফাঁসি
কুমিল্লায় আমেরিকা প্রবাসী আকবর হোসেন বাবুলকে সুপরিকল্পিতভাবে হত্যার দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন কুমিল্লার আদালত। বৃহস্পতিবার (৬ এপ্রিল) এ রায় ঘোষণা করেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক নাসরিন জাহান।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১৪ আগস্ট বেলা ১১টার সময় কুমিল্লার লাকসাম থানাধীন ৩নং কান্দিরপাড় ইউনিয়নস্থ নোয়াপাড়া গ্রামের লাকসাম মুদাফ্ফরগঞ্জ আঞ্চলিক সড়কের ১৫০গঞ্জ উত্তরে নোয়াপাড়া ওয়ার্ল্ড ভিশন কমিউনিটি ক্লিনিকের পশ্চিমে জলাশয়ে চটের বস্তায় ভর্তি একজনের গলিত লাশ ভাসিতেছে দেখিয়া

স্থানীয় ইউপি সদস্য আঃ রব লাকসাম থানাকে মোবাইল করিলে লাকসাম থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা ভর্তি লাশটি আঞ্চলিক সড়কের নিকট এনে লাশের স্থির চিত্রধারণ করে সুরতাল রিপোর্ট তৈরী করে। এ ব্যাপারে ঐদিন এজাহারকারী লাকসাম থানার এসআই শেখ মিল্টন রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে লাকসাম থানায়

দণ্ডবিধি ৩০২/২০১/৩৪ ধারার বিধানমতে মামলা রুজু করিলে থানাপুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ২০১৭ সালের ১৪ সেপ্টেম্বর আসামি লিপি আক্তার কাজল ও কামাল হোসেনকে এবং পরদিন আসামি তাজুল ইসলাম প্রঃ সজিবকে এবং ২৪ সেপ্টেম্বর মোঃ রহমত উল্লা প্রঃ রনিকে আটক করে।

পরবর্তীতে আটককৃত আসামীগণ স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল্লাহ আল মাহফুজ তদন্তপূর্বক আসামীগণের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ২০১৮ সালের ০৪ জুলাই বিজ্ঞ আদালতে চার্জশীট দাখিল করেন।

পরবর্তীতে রাষ্ট্রপক্ষে মানীত ২৭জন সাক্ষীর মধ্যে ১৬জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে উভয়পক্ষে যুক্তিতর্ক শুনানী অন্তে আসামিগণের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় পাঁচজনকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন বিজ্ঞ আদালত।

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন নোয়াখালী জেলার সোনাইমুরি উপজেলার উলুপাড়া গ্রামের আশরাফুল হোসেন বেলাল এর স্ত্রী পিলি আক্তার কাজল, মৃত আঃ রব এর ছেলে কামাল হোসেন, আবুল কালাম এর ছেলে তাজুল ইসলাম প্রকাশ সজিব, সামছু উদ্দিনের ছেলে মোঃ রহমত উল্লাহ প্রঃ রনি এবং জালাল আহাম্মদ এর ছেলে মোঃ রুবেল।

রায় প্রচারকালে ০৫ জন আসামির মধ্যে ০৩ জন আসামি ডকে উপস্থিত ছিলেন এবং মামলার প্রধান আসামি পিলি আক্তার কাজল ও তাজুল ইসলাম প্রকাশ সজিব জামিনে গিয়ে পলাতক রয়েছে। রাষ্টপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি এড. জাহিদ হোসেন এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন এড. সৈয়দ আব্দুল্লাহ পিন্টু।

এদিকে, এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের বিজ্ঞ মোঃ জাহিদ হোসেন বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। বাদী এবং রাষ্ট্রপক্ষ অচিরেই এ রায়ের বাস্তবায়ন দেখতে চাই।

পিকে/এসপি
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়