শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন
৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে

দেশব্যাপি সবুজায়নে কাজ করছে শক্তি ফাউন্ডেশন

দেশব্যাপি সবুজায়নে কাজ করছে শক্তি ফাউন্ডেশন
সবুজ মানেই এক অভয়রাণ্য। দেশব্যাপি বৃক্ষরোপনের মধ্য দিয়ে ৩১তম প্রাতিষ্ঠাবার্ষিকী পালন করলো বেসরকারি জনকল্যাণমূলক উন্নয়ন প্রতিষ্ঠান শক্তি ফাউন্ডেশন। আজ সকালে কুমিল্লা প্রশাসক কার্য্যালয়ে বৃক্ষ রোপন করে সবুজায়নে শক্তি ফাউন্ডেশন কাযক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া ,শক্তি ফাউন্ডেশনের পরিচালক মোঃ নজরুল ইসলাম, লিপি সাহা, ফেনী জোনের শিব্বির হাসান, সৈয়দ আখতারুজ্জামান, মোঃ সোহরাব হোসেন মোঃ শিপন হোসেন ভূঁইয়াসহ প্রতিষ্টানের কর্মকর্তাগন।

জাতীয় পর্যায়ের একটি বৃহত্তম বেসরকারি জনকল্যাণমূলক উন্নয়ন প্রতিষ্ঠান শক্তি ফাউন্ডেশন।৩১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সংস্থার কর্ম এলাকায় ৫৫টি জেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেন। সেই লক্ষে কুমিল্লা জেলা প্রশাসক কার্য্যালযে ৫০টি গাছের চারা রোপনের মাধ্যমে প্রতিষ্ঠানটি তার প্রতিষ্ঠা বার্ষিকী উজ্জাপন করে।

১৯৯২ সনে প্রতিষ্ঠিত শক্তি ফাউন্ডেশন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি, এনজিও বিষয়ক ব্যুরো (প্রধান মন্ত্রীর কার্যালয়) এবং যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর থেকে নিবন্ধনকৃত। বর্তমানে এই প্রতিষ্ঠান প্রায় সমগ্র বাংলাদেশে ৫০৪ টি শাখা অফিস ও ৮৭ টি শক্তি মেডিক্যাল সার্ভিস সেন্টারের মাধ্যমে স্বাস্থ্য সেবা ও সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন, আর্থ-সামাজিক উন্নয়ন, উদ্যোক্তা তৈরি ও প্রশিক্ষণ প্রদান করে উপযুক্ত ঋণ দানের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে।

শক্তি হেলথ প্রোগ্রাম এর কার্যক্রম আরো দ্রুত ও গতিশীল করতে শক্তি মিনি অ্যাম্বুলেন্স প্রজেক্ট টি হাতে নেয়া হয়। প্রাথমিক পর্যায়ে শক্তি ফাউন্ডেশন ১৫ টি মিনি অ্যাম্বুলেন্স এর মাধ্যমে ১৫ টি SMCC ও তার আশেপাশের কমিউনিটি তে উক্ত প্রজেক্ট টি পরিচালনা করা হচ্ছে।

এই প্রোজেক্টটির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে জরুরী মিনি অ্যাম্বুলেন্স সার্ভিস এর পাশাপাশি জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেবার কাজ করে যাচ্ছে শক্তি ফাউন্ডেশন।

৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শক্তি ফাউন্ডেশন গ্রিন ইনিশিয়েটিভ প্রকল্পের মাধ্যমে এপ্রিল মাসের মধ্যে ৫৫টি জেলাতে ৩,১০০ টি বৃক্ষরোপন করবে। বৃক্ষরোপনের মাধ্যমে একদিকে যেমন পরিবেশের উন্নয়ন ঘটবে।অন্যদিকে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে বিশেষ ভূমিকা পালন করবে।

পিকে/এসপি
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার

হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার