শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়

সহযোগিতা আরও দৃঢ় করতে চায় নেদারল্যান্ডস

সহযোগিতা আরও দৃঢ় করতে চায় নেদারল্যান্ডস
বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও দৃঢ় করার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। স্থানীয় সময় শুক্রবার (৩১ মার্চ) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া ডাচ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও নিরাপত্তা উপদেষ্টা রাষ্ট্রদূত জিওফ্রে ভ্যান লিউয়েনের সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করে দেশটি।

রাষ্ট্রদূত লিউয়েন বলেন, ডাচ সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে পানি সংক্রান্ত খাত ছাড়াও অন্যান্য খাতে সহযোগিতা আরও দৃঢ় করতে প্রস্তুত। সভায় মুখ্য সচিবের সঙ্গে নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন।

মুখ্য সচিব উদার সমাজ বিনির্মাণে নারীদের অগ্রগতি এবং বাংলাদেশে কার্যকরী গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ সরকারের দৃঢ় অঙ্গীকার সম্পর্কে ডাচ পক্ষকে অবহিত করেন। এছাড়া রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবর্তন এবং মিয়ানমারে সমস্যার রাজনৈতিক সমাধানের জন্য ডাচদের সমর্থনেরও অনুরোধ করেন।

ডাচ প্রধানমন্ত্রীর উপদেষ্টা লিউয়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের অব্যাহত যাত্রার প্রশংসা করেন এবং নেদারল্যান্ড সফরে ডাচ প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পুনর্ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, মেট্রোপলিটন চেম্বারের (এমসিসিআই) সাবেক সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির এবং মহাসচিব ফারুক আহমেদ নিয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

দিনব্যাপী বাংলাদেশ প্রতিনিধি দল ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয়ে বেশ কয়েকটি বৈঠক করে, যেখানে এলডিসি থেকে উত্তরণের পরে বাংলাদেশের পোশাক খাতের প্রতি ইইউ-জিএসপি সুবিধার সম্প্রসারণ, বাংলাদেশে বিভিন্ন খাতে রূপান্তরকরণ মূলক প্রকল্প বাস্তবায়নে সহযোগিতাসহ বিস্তৃত বিষয় নিয়ে উভয় পক্ষ আলোচনা করে।

বদ্বীপ- পরিকল্পনা (ডেল্টা প্ল্যান ২১০০) বাস্তবায়নে বেসরকারি খাতে, বিশেষ করে বাংলাদেশের কৃষির বিভিন্ন খাতে, ডাচ বিনিয়োগে অর্থায়ন সহজতর করতেও আলোচনা হয়। এছাড়া মুখ্য সচিব নেতৃস্থানীয় ডাচ আর্থিক প্রতিষ্ঠান এবং বাংলাদেশের আইটি খাতকে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগী হিসেবে গড়ে তুলতে আইন্দহোভেন ভিত্তিক ব্রেইনপোর্টের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন।

আইডি/প্রিন্স
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়