বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?
দাউদকান্দি উপজেলার অরাজনৈতিক সংগঠন

বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরাম'-এর ইফতার মাহফিল

বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরাম'-এর  ইফতার মাহফিল
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের অরাজনৈতিক- সামাজিক-স্বেচ্ছাসেবী-উন্নয়মূলক সংগঠন "বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরাম-এর উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে ওই ইউনিয়নের এস.আর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান মো. শাহীন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম (সাংবাদিক শরীফ প্রধান)'র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক মো. নূরআলম ভূঁইয়া (আলম)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাংবাদিক আব্দুল করিম সরকার (বাংলাদেশ প্রতিদিন), রাশেদুল ইসলাম সরকার লিপু মাস্টার (সমকাল), জাকির হোসেন হাজারী (ভোরের কাগজ ও জহিরুল ইসলাম জিল্লু (মাই টিভি)।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাসেল আহমেদ রাফী, সহ-সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান মিন্টু। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলো, আলমগীর খাঁন শামীম, মো. হান্নান সরকার, রাসেল আহাম্মেদ, এসএ সুমন আহাম্মেদ।

সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলো, শরীফ ভূঁইয়া, মো. আধনিস সজীব তালুকদার, হোসাইন জাকির, ওমর ফারুক প্রধান, রাশেদুল ইসলাম, আলআমিন তপু, আব্দুল্লাহ আল মামুন, আল-আমিন তালুকদার, মোয়াজ্জেম প্রধান, রাজু প্রধান, মোঃ ইয়াসিন প্রধান রাহাত, শান্ত প্রধান ও সোহাগ প্রধান প্রমূখ। আলোচনা শেষে দোয়া মুনাজাত ও ইফতার করা হয়।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর