মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?
আইল্যান্ডের উপর চলছে রান্নার কাজ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে তীব্র যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে তীব্র যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির মেঘনা-গোমতী সেতু এলাকা থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত ১৫ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ বুধবার ভোর থেকেই এই যানজট। এই যানজটের ফলে ভোগান্তিতে পড়েছে কর্মস্থলে যাওয়া যাত্রীরা।

নারায়নগঞ্জের লাঙ্গলবন্দ এলাকায় সনাতন ধর্মের  মহাষ্টমী স্নান উৎসব উপলক্ষে পুণ্যার্থীর আগমনের কারণে এই যানজট সৃষ্হটি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সরেজমিনে দেখা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা লাঙ্গলবন্দ স্নানে যাওয়ার  পুণ্যার্থীদের   ৪০ জনের একটি গ্রুপের   দুপুরের  রান্না করতে দেখা যায় মহাসড়কের  শহিদনগর এলাকায় মহাসড়কের ডিভাইডারের উপড়।

ওই গ্রুপের লিটন দাস ও রুবেল দাস জানান, আমরা সবাই তীর্থস্থানে যাচ্ছি,  যানজটের কারনে সড়কেই দুপুরের খাবার সময় হয়ে যাচ্ছে,  সবাইতো খেতে হবে, যেহেতু আমরা হাড়ি পাতিল ও সিলিন্ডার গ্যাসসহ রান্নার চাল ডাল সবজি সাথে নিয়েছি। আমাদের উদ্দেশ্য ছিল  লাঙ্গলবন্দ গিয়ে রান্না করবো। যানজটের কারনে এখন পথেই রান্নার কাজটি সাড়তে হচ্ছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলম  বলেন, ‘লাঙ্গলবন্দ স্নানে পুণ্যার্থীদের আগমনের কারণে যানবাহনের অতিরিক্ত চাপে বুধবার ভোর রাত ৩টা থেকে এই যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিয়ন্ত্রণে কাজ করছে হাইওয়ে  পুলিশ। যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের প্রায় ২০টি টিম মহাসড়কে কাজ করছে।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর