মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত

কুমিল্লা লিভারপুল বয়েজ ক্লাবের উদ্যোগে সেন্টু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট

কুমিল্লা লিভারপুল বয়েজ ক্লাবের উদ্যোগে সেন্টু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট
কুমিল্লা লিভারপুল বয়েজ ক্লাবের উদ্যোগে আমজাদ হোসেন সেন্টু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। বিশিষ্ট রাজনীতিবিদ এবং সমাজকর্মী এয়ার আহমেদ সেলিম রবিবার (২৬ মার্চ) বিকেলে নগরীর রিয়াজ উদ্দিন সরকারী প্রথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টটির উদ্বোধন করেন।

পুরাতন চৌধুরী পড়া নিবাসী লিভারপুল বয়েজ ক্লাবের সদস্য ও বেজ গিটারিস্ট এডভোকেট মরহুম আমজাদ হোসেন সেন্টুর স্মরণে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন।

খেলায় অতিথি ছিলেন, শরিফ উদ্দিন আহমেদ বাবুল, ডা. রেজাউল আলম হেলাল, মাহাবুব আলম চপল, নূর বাচ্চু, মোতাহের হোসেন আনিস, মোহাম্মদ ওমর ফারুক শাহিন, কাউন্সিলর সৈয়দ রায়হান আহমেদ, শাহীন, তিতাস, মামুন, লিভারপুল বয়েজ ক্লাবের প্রাক্তন সভাপতি ফখরুল আলম উল্লাস, বর্তমান সভাপতি এনামুল হক আরমান।

বর্তমান সেক্রেটারী আব্দুল হামিদ টিটু, জিয়াউল চৌধুরী টিপু, মোস্তাফিজুর রহমান লেলিন, বোরহান উদ্দিন, জহির আহমেদ, হাসান আহমেদ টিটু, খন্দকার ইকবাল হাসান পাভেল, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ রানা প্রমুখ। এর আগে লিভারপুল বয়েজ ক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

টুর্ণামেন্টে সর্বমোট ৮টি দল অংশ গ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে সাউথ আফ্রিকা এবং অস্টেলিয়া প্রতিদ্বন্দ্বিতা করে। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সাউথ আফ্রিকা। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৫২ রান। জবাবে অস্ট্রলিয়া ১০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩২ রান করতে সক্ষম হয়।

ফলে ২০ রানে জয় লাভ করে সাউথ আফ্রিকা। খেলায় সাউথ আফ্রিকা দলের অধিনায়ক জিসান ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেন ফখরুল আলম উল্লাস এবং জহির আহমেদ। প্রসঙ্গত, পুরাতন চৌধুরী পাড়া, মোগলটুলী এবং গাংচরের তরুণ এবং শিক্ষিত যুবকদের নিয়ে ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই ঐতিহ্যবাহী লিভারপুল বয়েজ ক্লাবটি।

বিগত শতকের নব্বই দশকে অন্যতম শক্তিশালী দল হিসেবে পরিচিত ছিল এই ক্লাবটি৷ কুমিল্লার অনেক স্বনামধন্য খেলোয়ার এই ক্লাবের হয়ে জাতীয় পর্যায়ে খেলে শহরের জন্য সুনাম কুড়িয়ে এনেছেন।

পিকে/এসপি
দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল

দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল