শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে

বাসের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত, আহত-২

বাসের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত, আহত-২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির রায়পুরে বাসের চাপায় একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গিয়ে দুই যাত্রী নিহত হয়েছেন। চালকসহ আহত  আরও এক শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

আজ শুক্রবার দুপুর সোয়া ১২টায় মহাসড়কের দাউদকান্দি উপজেলার রায়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা  পরিবহনের দ্রুতগামী একটি বাস রায়পুর এলাকা দিয়ে যাওয়ার সময়  মালিখিল থেকে ফিডার রোড দিয়ে আসা একটি ইজিবাইক মহাসড়কে উঠতে গিয়ে  সামনাসামনি সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে চুমড়ে যায়।

এসময় ইজিবাইকে থাকা জোৎস্না বেগম (৫২)  নামে এক নারী  ঘটনাস্থলেই মারা যান।  হাসপাতালে নেয়ার পথে মারা যান আরেক যাত্রী মালিখিল গ্রামের বিল্লাল হোসেনর ছেলে ইয়াকুব আলী(৩০)।  আশংকাজনক অবস্থায় ইজিবাইকের চালক মাজারুল ইসলাম এবং নিহত জোৎস্না বেগমের নাতনি নুসরাত জাহান(৭) কে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

নিহত জোৎসনা বেগম দ্বেবিদ্বার উপজেলার  ছোটনা গ্রামের কাসেম মিয়ার স্ত্রী। সে তাঁর নাতনি নুসরাতকে  নিয়ে তিতাস উপজেলার আসমানিয়া নুসরাতের নানির বাড়ী যাচ্ছিলেন বলে তার স্বজনরা জানান।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলম  দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মহাসড়কের রায়পুর  এলাকায়  দ্রুতগামী তিশা পরিবহনের  একটি বাস  ইজিবাইকে চাপা দিলে ঘটনাস্থলে এক নারীসহ  দুই জন নিহত হয়। এঘটনায় শিশুসহ আরো দু'জন আহত হয়েছেন। যাত্রীসহ একটি ইজিবাইক  ফিডার রোড থেকে  নিয়ে মহাসড়কে উঠতে গিয়ে এদুর্ঘটনা ঘটে।তিশা পরিবহনের বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।

পিকে/এসপি
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার

হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার