শনিবার, ০১ অগাস্ট ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০১ অগাস্ট ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
রমজান উপল‌ক্ষে বি‌শেষ তদার‌কি অ‌ভিযান

কুমিল্লার বাদশা মিয়া বাজারের চার প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা

কুমিল্লার বাদশা মিয়া বাজারের চার প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা
আজ ২৪ মার্চ ২০২৩, শুক্রবার, প্রথম রমজা‌নে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে কু‌মিল্লা নগরীর বাদশা মিয়ার বাজা‌রে বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হ‌য়ে‌ছে। অ‌ভিযা‌নে সব‌জি, মুরগী, মু‌দি, মাছ, মাংস প্রভৃ‌তি দোকা‌নে তদার‌কি করা হয়।

এসময় দৃশ্যমান স্থা‌নে মূল্য তা‌লিকা প্রদর্শন না করায় জুমু প‌ল্ট্রি হাউজ‌কে ১ হাজার টাকা, অ‌তি‌রিক্ত মূ‌ল্যে চি‌নি বি‌ক্রি করায় তাশ‌রিফ স্টোর‌কে ২ হাজার টাকা জ‌রিমানা করা হয়। অ‌তি‌রিক্ত মূ‌ল্যে সয়া‌বিন তেল বি‌ক্রি করায় মাহদী এন্টারপ্রাইজ‌কে ৫ হাজার টাকা এবং একই অ‌ভি‌যো‌গে খান স্টোর‌কে ৪ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

আজ ভোক্তা অ‌ধিকার বি‌রোধী নানা কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে মোট ৪ প্রতিষ্ঠান‌কে ১২ হাজার টাকা জ‌রিমানা করা হয়। অন্যদেরকে সতর্ক করা হয়। অ‌ভিযা‌নে হ্যান্ড মাই‌কের মাধ্যমে ব্যবসায়ী ও ভোক্তা সাধারণ‌দের করণীয় ও পালনীয় বিষ‌য়ে স‌চেতন করা হয়। বাজারকে স্থি‌তিশীল রাখ‌তে ব্যবসায়ী‌দের ক্রয়ের ভাউচার সংরক্ষণ ও ক্রেতা‌দের প্রয়োজনের অ‌তি‌রিক্ত ক্রয় না কর‌তে নি‌র্দেশনা দেওয়া হয়।

সকাল সা‌ড়ে ১০টা থে‌কে সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে উপ‌জেলা স্যানিটা‌রি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ ও জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব্যাহত থাক‌বে বলে জানান।

পিকে/এসপি
ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ

ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ