শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়

মুসলিমদের পবিত্র রমজানের শুভেচ্ছা বাইডেনের

মুসলিমদের পবিত্র রমজানের শুভেচ্ছা বাইডেনের
পবিত্র রমজান উপলক্ষে বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে শুভেচ্ছা জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে তার এই শুভেচ্ছাবার্তায় পৃথকভাবে চিনের ইউঘুর ও মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের কথা উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) হোয়াইট হাউজের পক্ষ থেকে বাইডেনের বিবৃতি প্রকাশ করা হয়েছে। তাতে লেখা রয়েছে, চীনে বসবাসকারী উইঘুর, মিয়ানমারের রোহিঙ্গাসহ বিশ্বজুড়ে যে সব জায়গায় মুসলিম সম্প্রদায়ের মানুষ নিপীড়নের শিকার হচ্ছেন, যুক্তরাষ্ট্র ও তার সহযোগীরা তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছে।

তাছাড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক-সিরিয়ার নাগরিক এবং পাকিস্তানের বন্যাদুর্গতদেরও কথাও এসেছে প্রেসিডেন্টের বিবৃতিতে।

উইঘুর মুসলিমদের ওপর চীনা সেনাদের অত্যাচার ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে দীর্ঘ দিন ধরেই সরব যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। কিন্তু রোহিঙ্গা মুসলিমদের ওপর মিয়ানমারের জান্তা সরকারের নিপীড়ন নিয়ে বরাবরই ‘সংযত’ প্রতিক্রিয়া জানিয়েছে ওয়াশিংটন। এই পরিস্থিতিতে বাইডেনের বিবৃতি ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছে কূটনৈতিক মহল।

এদিকে পবিত্র রমজান উপলক্ষে এক টুইট বার্তায়ও মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন।

বাইডেন লেখেন, দেশ-বিদেশের মুসলিম সম্প্রদায়ের মানুষদের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করছি আমি ও ফার্স্ট লেডি জিল বাইডেন। পবিত্র রমজানের শুভেচ্ছা।

আইডি/পিআই
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়