মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?
জনতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক

সাধন চন্দ্র সরকারকে অবসর জনিত বিদায় সংবর্ধনা

সাধন চন্দ্র সরকারকে অবসর জনিত  বিদায় সংবর্ধনা
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জনতা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সাধন চন্দ্র সরকারকে অবসর জনিত উপলক্ষে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার (২২ মার্চ) দুপুরে জনতা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বদিউজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, জনতা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান প্রমুখ। জনতা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সজল তালুকদারের পরিচালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক সাধন চন্দ্র সরকার।

জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোদাচ্ছির আলম এর সভাপতিত্বে বক্তারা স্মৃতিচারণ করে বলেন, একজন জ্ঞানের আলো দানকারীর বিদায় জানাতে হচ্ছে। তিনি এ বিদ্যালয়ে দীর্ঘ ৩৩ বছর শিক্ষকতা করেছেন, আজকে এই শিক্ষকের বিদায় জানাতে গিয়ে কলিজা বির্দীন হয়ে যাচ্ছে। আমরা শিক্ষকের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।

পরে অবসর প্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক সাধন চন্দ্র সরকারকে সহকারী শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারকসহ বিভিন্ন উপহার প্রদান করেন। এসময় স্থানীয় এলাকাবাসী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ অত্র বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর