বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬ ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?
কুমিল্লার দাউদকান্দি উপজেলায়

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন ১৩০টি ভূমিহীন পরিবার

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন ১৩০টি ভূমিহীন পরিবার
দাউদকান্দিতে ৪র্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর ঘর উপহার পাচ্ছেন ১৩০টি দরিদ্র ভূমিহীন ও গৃহহীন পরিবার। এসব নতুন ঘরে উঠতে পারবে জেনে খুশিতে উৎসবের আমেজ বিরাজ করছে গৃহহীন পরিবারের সদস্যদের। আগামী ২২ মার্চ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে এক যোগে এসব নতুন ঘর হস্তান্তর করবেন বলে জানিয়েছেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. মহিনুল হাসান।

ইতোমধ্যে ১৩০টি নতুন ঘর নির্মাণ ও ভুমি অফিসের দালিলিক কাজ সম্পন্ন করা হয়েছে। এ দিকে আশ্রয়ন প্রকল্প ২ এর আওতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যবস্থাপনায় দাউদকান্দি পৌরসভার দোনারচর ৭০ টি,সদর উত্তর ইউনিয়নে ২৮টি, বিটেশ্বর ইউনিয়নে ৮টি, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নে ২৪টি মোট ১৩০টি নতুন গৃহ সহ খাস জমি

উপকার ভোগীদের মাঝে বরাদ্দের জন্য চুড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল ইসলাম৷ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে , বাংলাদেশের ভূমিহীন ও গৃহহীন মানুষের আবাসন নিশ্চিতকল্পে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম উদ্ভাবন হচ্ছে আশ্রয়ণ প্রকল্প। বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না-

প্রধানমন্ত্রীর এই বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য একক গৃহ নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. মহিনুল হাসান দাউদকান্দি উপজেলা মিলনায়নে হল রুমে বিকেল সাড়ে ৪টায় এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ৪র্থ পর্যায়ে আগামী

(২২ মার্চ) বধুবার দাউদকান্দি উপজেলার মোট ১৩০ টি পরিবারকে জমি সহ গৃহ প্রদান কার্যক্রমের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে । প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে এ সব নতুন গৃহ হস্তান্তর করবেন।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর