মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
মঙ্গলবার ১০ মার্চ ২০২৬ ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময় সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী এশিয়ার ১০ মুসলিমবান্ধব পর্যটন শহর | প্রধান খবর চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত স্বামীর বাড়ি দাউদকান্দিতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা হ্যাপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ কবি ও প্রকাশক মঈন মুরসালিন এর জন্মদিন সেকান্দার মাস্টার স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ মহাসড়কের দাউদকান্দিতে দুর্ঘটনায় নিহত ৪জনের মধ্যে একজনের পরিচয় সনাক্ত কাদিয়ারভাঙ্গা প্রধানগোষ্ঠী ফাউন্ডেশনের উদ্যোগে আদর্শ সমাজ গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে

অটিস্টিক স্কুলের শিশুদের জন্য স্লিপার বল হাউজ উপহার দিলো সুনামগঞ্জ পুলিশ

অটিস্টিক স্কুলের শিশুদের জন্য স্লিপার বল হাউজ উপহার দিলো সুনামগঞ্জ পুলিশ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে অটিস্টিক স্কুলের শিশুদের সুষ্ঠু শারীরিক ও মানসিক  বিকাশের জন্য স্লিপার বল হাউজ উপহার দিয়েছে সুনামগঞ্জ জেলা পুলিশ। সুনামগঞ্জ অটিস্টিক স্কুলের ১১০ জন শিক্ষার্থীর শারিরীক ও মানসিক বিকাশের জন্য স্লিপার বল হাউজ উপহার দেয় জেলা পুলিশ।

  স্লিপার বল হাউজ উপহার স্থাপন উপলক্ষে শুক্রবার সকাল ১১টায় শহরের জেল রোড এলাকার স্কুল ক্যাম্পাসে আলোচনা সভা ও জাতির পিতার জন্মদিনের কেক কাটায় অংশ গ্রহণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ স্কুলের অটিজমে আক্রান্ত শিশুরা।

স্লিপার বল হাউজ স্থাপনের ফলে কায়িক পরিশ্রম বিমুখ শিশুরা শারীরিক মানসিক মানসিক ভাবে সক্রিয় হয়ে ওঠবে। স্লিপার বল সিস্টেমে বিভিন্ন সাইজের শতাধিক রংগিন বল ও দুটো স্লিপিং সিড়ি রয়েছে। আলোচনা সভায় জেলা প্রশাসক দিদারের আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, সমাজের অনগ্রসর পিছিয়ে থাকা শিশুদের কল্যাণের জন্য সরকার ও জেলা প্রশাসন কাজ করছে।

পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ বলেন, অটিস্টিক শিশুর শারীরিক মানসিক বিকাশে জেলা পুলিশ সব সময় পাশে থাকবে।  সুনামগঞ্জ অটিস্টিক স্কুলের লেবেল ওয়ান টু থ্রীতে ৭০ জন ছাত্র ও ৪০ জন ছাত্রী পড়ালেখা করেন। স্কুলে ৬ জন শিক্ষক রয়েছেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সাঈদ, সদর মডেল থানার ওসি মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, স্কুলের ভবণ দাতা বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউল হক, সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক সাফাতুল হক চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশ জেলা প্রশাসন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের অভিবাবকগন।

পিকে/এসপি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে