মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত
কুমিল্লার বুড়িচং উপজেলার

সাংবাদিক জয়নাল আবেদীনের ইন্তেকাল

সাংবাদিক জয়নাল আবেদীনের ইন্তেকাল
কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের নির্বাহী সদস্য, দি নিউ এইজের কুমিল্লা প্রতিনিধি ও বুড়িচং সদরের ডা. মোঃ শামীমুল ইসলাম বাবুলের বড় ভাই সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন (৭০) গতকাল শুক্রবার দুপুর ৩ টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যু বরন করেন ( ইন্না-লিল্লাহি ওয়া...... রাজিউন)।

মৃত্যু কালে তিঁনি স্ত্রী ৩ ছেলে, ৩ মেয়ে আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণ গ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম নামাজে জানাজা শনিবার সকাল সাড়ে ৯ টায় বুড়িচং উপজেলা পরিষদ জামে মসজিদের প্রাঙ্গণে ২য় জানাজা বেলা ১১ টায় উপজেলার সদর ইউনিয়নের জগতপুর গ্রামের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।

মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা -৫ আসনের এমপি অ্যাড. আবুল হাসেম খান, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী মোঃ জসিম উদ্দিন জসিম, উপজেলা চেয়ারম্যান মোঃ আখলাক হায়দার, জেলা পরিষদের সদস্য মোঃ মশিউর রহমান খান

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. রেজাউল করিম খোকন, উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির বাবুল, উপজেলা যুব দলের আহবায়ক সাবেক চেয়ারম্যান মোঃ জাবেদ কাউসার সবুজ, সদস্য সচিব মোঃ দেলোয়ার হোসেন দোলন

উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ বাছির খান, বুড়িচং প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নজরুল ইসলাম বাবুল, সাংবাদিক আবুল হোসেন, নির্বাহী সদস্য সুপার সফিকুর রহমান ভূইয়া ও সাংগঠনিক সম্পাদক সৌরভ মাহমুদ হারুন প্রমুখ।

পিকে/এসপি
দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল

দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল