শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়
পরিদর্শনে পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ

নিখোঁজের তিনদিন পর মিশুকচালকের মৃতদেহ মিলল খালে

নিখোঁজের তিনদিন পর মিশুকচালকের মৃতদেহ মিলল খালে
বাবার অটোরিকশা (মিশুক) নিয়ে বের হয়ে নিখোঁজের তিনদিন পর মো. রনি (১৮) নামে এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্ছানগর এলাকার মনতাজ মিয়ার পরিত্যক্ত ইটভাটার পাশে রহমানিয়া খালে তার মৃতদেহের সন্ধান মিলে।

বিকেল ৬ টার দিকে সদর থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে। রনি সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৯ নম্বর ওায়র্ডের শাকচর গ্রামের কাজী দরবেশ বাড়ির নুর আলমের ছেলে। পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুমন বিন তাহের সাংবাদিকদের বলেন, স্থানীয় এক ব্যক্তি খাল পাড়ের জমি থেকে ঘাস কাটতে এসে কচুরিপানা ভর্তি খালের পানিতে উপুড় হয়ে একটি মৃতদেহ ভাসতে দেখে।

পরে আমাকে জানালে আমি পুলিশকে খবর দিই। পুলিশ মৃতদেহটি খাল থেকে উদ্ধার করে। মৃতদেহটি পচন ধরেছে। কয়েকদিন আগে মৃতদেহটি কেউ খালে ফেলে রেখে যেতে পারে। রনির বাবা নুর আলম বলেন, একটি অজ্ঞাত মৃতদেহ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহটি আমার নিখোঁজ ছেলের হিসেবে শনাক্ত করি।

তার হাতের ঘড়ি এবং পরনের জামা-কাপড় দেখে মৃতদেহটি চিনতে পারি। তিনি বলেন, গত শুক্রবার (১০ মার্চ) বিকেল ৩ টার দিকে দিকে আমার ছেলে একটি মিশুক (ব্যাটারি চালিত অটোরিকশা) নিয়ে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা ৭ টর দিকে শহরের গণি হেডমাস্টার সড়কের মুখে তার সাথে আমার দেখা হয়। তখন সে যাত্রী নিয়ে মিশুক চালাচ্ছিলো।

ওইদিন রাতে আর সে বাড়ি ফিরে আসেনি। তার মিশুকটিরও সন্ধান মেলেনি। এ বিষয়ে শনিবার (১১ মার্চ) আমি সদর থানায় নিখোঁজ ডায়েরী করি। তিনি আরও বলেন, আমি তাবলিক জামায়াতে যাবার পর সংসার খরচ চালানের জন্য সে আমার মিশুকটি চালাতো। এখন সে লাশ হয়ে ফিরলো।

ঘটনাস্থল পরিদর্শনে এসে জেলা পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, খালে থাকা কচুরিপানার নীচে নিখোঁজ রনির মৃতদেহের সন্ধ্যান পাওয়া যায়। সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে- ঘটনাটি কিভাবে ঘটেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পিকে/এসপি
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়