সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

পাকিস্তানের প্রধান কোচ মোহাম্মদ ইউসুফ

পাকিস্তানের প্রধান কোচ মোহাম্মদ ইউসুফ
পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব পাচ্ছেন মোহাম্মদ ইউসুফ। আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব সামলাবেন দেশটির সাবেক এই তারকা ব্যাটার। 

পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনও মিকি আর্থারকে প্রধান কোচ হিসাবে পেতে দেন দরবার চালিয়ে যাচ্ছে। তবে এই ইস্যুতে এখনও কোন সমাধানে আসতে পারেনি দেশটির ক্রিকেট বোর্ড। যেকারণে মোহাম্মদ ইউসুফকে দিয়ে আপাতত কাজ চালিয়ে নিতে চায় তারা। তার সঙ্গে বেশ কিছু স্থানীয় সাপোর্ট স্টাফও থাকবে।

এর আগে জাতীয় দলে ব্যাটিং কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে মোহাম্মদ ইউসুফের। পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজার সময়ে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ ছিলেন সাকলাইন মুশতাক। তার সঙ্গে কাজ করেছিলেন ইউসুফ।

গত মাসে পিসিবি ম্যানেজমেন্ট কমিটি চেয়ারম্যান নাজাম শেঠি জানিয়েছিলেন মিকি আর্থারের সঙ্গে আলাপ ৮০ শতাংশ এগিয়েছে। খুব দ্রুতই সে ঘোষণা আসবে। কিন্তু আফগানিস্তান সিরিজের তার সঙ্গে চূড়ান্ত আলোচনা করতে পারেনি শেঠির বোর্ড। 

গত মঙ্গলবার পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। শারজাহ ও দুবাইয়ে আগামী ২৫ থেকে ২৯ মার্চের মধ্যে ৩ টি ম্যাচ খেলবে দুই দল।

শারজাহতে ২৫ মার্চ প্রথম ম্যাচ মাঠে গড়াবে। ২য় ও ৩য় ম্যাচ মাঠে গড়াবে ২৭ ও ২৯ মার্চ। এই প্রথম পাকিস্তান ও আফগানিস্তান দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে লড়বে।
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর