শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন

ইউক্রেনজুড়ে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনজুড়ে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আবারও নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (৯ মার্চ) ওডেসা এবং খারকিভের জরুরি অবকাঠামো লক্ষ্য করে এ হামলা চালিয়েছে তারা। এছাড়া রাজধানী কিয়েভেও বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ইউক্রেনের সংবাদমাধ্যম দ্য কিয়েভ ইনডিপেনডেন্ট।

ওডেসা অঞ্চলের গভর্নর মাকসেম মার্চেঙ্কো বলেছেন, রুশ বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র একটি বিদ্যুৎ কেন্দ্রে আঘাত হেনেছে। এতে করে ওই অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কিন্তু এ ঘটনায় কেউ হতাহত হননি।

টেলিগ্রামে এ ব্যাপারে গভর্নর মার্চেঙ্কো বলেছেন, ‘বড় হামলার ক্ষেপণাস্ত্র একটি বিদ্যুৎ কেন্দ্র ও আবাসিক ভবনে আঘাত হেনেছে।’ তবে তিনি জানিয়েছেন, বিমানবিধ্বংসী ইউনিট কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। কিন্তু সামনে আরও হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

খারকিভের গভর্নর ওলেহ সায়নেহুবোভ জানিয়েছেন, এ অঞ্চলে ১৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া।

এছাড়া দিনিপ্রোর প্রাণকেন্দ্র এবং যুদ্ধের সম্মুখভাগ থেকে কয়েকশ কিলোমিটার দূরের লুৎস্ক এব লিভনে শহরেও হামলা চালিয়েছে রুশ বাহিনী।

বৃহস্পতিবার ইউক্রেনের স্থানীয় সময় রাত ৩টায় একটি টুইট করেন বিবিসির সাংবাদিক মায়োস্লাভা পেৎসা। তিনি জানান, ভোরের আলো ফোটার আগেই হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। রুশ সেনাদের প্রতি নিজের ক্ষোভ ঝেড়ে এ সাংবাদিক টুইটে লিখেছেন, ‘ইউক্রেনে এখন রাত ৩টা বাজে। আজ রাতে রাশিয়ানরা ইউক্রেনীয়দের শান্তিতে ঘুমাতে দেবে না। ইউক্রেনের প্রায় সব দিকে অসংখ্য ড্রোন এবং রকেট ছোড়া হয়েছে। সবাই কী আজ সকালে জেগে ওঠবে? গত এক বছর ধরে বেসামরিকরা এ আতঙ্কের মধ্যে বসবাস করছে।’

সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার

হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার