শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২০ ফেব্রুয়ারী ২০২৬ ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময় সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী এশিয়ার ১০ মুসলিমবান্ধব পর্যটন শহর | প্রধান খবর চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত স্বামীর বাড়ি দাউদকান্দিতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা হ্যাপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ কবি ও প্রকাশক মঈন মুরসালিন এর জন্মদিন সেকান্দার মাস্টার স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ মহাসড়কের দাউদকান্দিতে দুর্ঘটনায় নিহত ৪জনের মধ্যে একজনের পরিচয় সনাক্ত কাদিয়ারভাঙ্গা প্রধানগোষ্ঠী ফাউন্ডেশনের উদ্যোগে আদর্শ সমাজ গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষে ভোট দিন: ড. খন্দকার মোশাররফ কুমিল্লা ১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন কাজী ওবায়েদ উল্লাহ ছাত্র শিবিরের নতুন সেক্রেটারি কে এই সিবগাতুল্লাহ জেনে নিন পরিচয় সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে এসে বিজিবির বাধায় সরে গেছে বিএসএফ শহীদ ওসমান হাদিকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি হাবিপ্রবি শিক্ষকের

‘আরও শক্তিশালী হয়ে ফিরে আসব’

‘আরও শক্তিশালী হয়ে ফিরে আসব’
একের পর এক চোট নেইমারকে থমকে দিয়েছে বারবার। অথচ তার যে প্রতিভা আর সামর্থ্য ছিল, ক্যারিয়ারে আরও অনেক অর্জন থাকতে পারতো।

চোটকে সঙ্গী বানিয়ে নেওয়া নেইমার সর্বশেষ ইনজুরিতে পড়েছেন গত ১৯ ফেব্রুয়ারি লিগ ওয়ানে লিলের বিপক্ষে খেলতে গিয়ে। ওই ম্যাচে প্রতিপক্ষের এক ট্যাকেলে গোড়ালি মচকে যায় পিএসজির ব্রাজিলিয়ান সুপারস্টারের।

গোড়ালি যেভাবে বাঁকা হয়ে যেতে দেখা গেছে, তখনই বোঝা যাচ্ছিল, নেইমারের চোট বেশ গুরুতর। অবশেষে ক্লাব পিএসজির পক্ষ থেকে জানানো হলো দুঃসংবাদ।

পিএসজির মেডিকেল টিম জানিয়েছে, চোটের জন্য নেইমারের অস্ত্রোপচারই করানো লাগবে। ফলে আগামী ৩ থেকে ৪ মাস মাঠে নামতে পারবেন না তারকা এই ফরোয়ার্ড। অর্থাৎ চলতি মৌসুমে আর মাঠে ফেরা হচ্ছে না নেইমারের।

নেইমারের ভেঙে পড়ার জন্য এই খবরটুকুই যথেষ্ট। কিন্তু ব্রাজিলিয়ান তারকা যেন ভেঙে পড়ার মানুষ নন। এমন কঠিন মুহূর্তেও দিলেন আত্মবিশ্বাসী বার্তা। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নেইমার লিখেছেন, ‘আমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।’

জানা গেছে, নেইমারের এই অস্ত্রোপচার হবে দোহার একটি হাসপাতালে। অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে মাঠে ফিরতে ফিরতে অনেক সময়, এমন অবস্থায় ফর্ম আর মনোসংযোগ ধরে রাখা তো যে কোনো ফুটবলারের জন্যই কঠিন এক কাজ।

আইডি/প্রিন্স
বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ

বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ