শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়
কুমিল্লার হোমনায় বিএনপি কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে

ড. খন্দকার মোশাররফ হোসেন'র সাথে আমার কোন দ্বন্দ্ব নাই: এপিএস মতিন

ড. খন্দকার মোশাররফ হোসেন'র সাথে আমার কোন দ্বন্দ্ব নাই: এপিএস মতিন
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন এর সাথে সত্যিকার অর্থে আমার কোন দ্বন্দ্ব নেই। তিনি আমার নেতা। এই বিষয়ে কেউ ভুল বুঝবেন না। আর এমকে আনোয়ার সাহেব আমার রাজনৈতিক গুরু। কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনটি ছিল মরহুম এমকে আনোয়ার সাহেব এর। এই আসনের দাবীদার হোমনা-তিতাসের কেউ হবে, এটাই স্বাভাবিক।

আমি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একজন নগন্য কর্মী হিসেবে নমিনেশন চাইব। যদি নমিনেশন পাই অবশ্যই নির্বাচন করব। এমকে আনোয়ার সাহেব এর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করাই হবে আমার প্রধান কাজ। শনিবার (৪ মার্চ) কুমিল্লা-২ আসনের হোমনা উপজেলার ভাষানিয়া ইউনিয়নের কাজীরগাঁও, কাশিপুর বাজার, রঘুনাথপুর ও কৃষ্ণপুর এলাকায় গিয়ে তিনি তৃণমূল নেতা-কর্মীদের খোঁজ-খবর নেন এবং তাদের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের বিএনপির তৃণমূল নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস-২ ইঞ্জিনিয়ার আবদুল মতিন খান। কুশল বিনিময় করার পূর্বে

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাষানিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু নাছের ওয়াহেদ সম্পদ এর বাবা মরহুম ইয়াহিয়া মাস্টারের কবর, রঘুনাথপুর দরবার শরীফের পীর মজিবুর রহমান (এনু মিয়া) (রহ.) মাজার শরীফ, ভাষানিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হেফজু মিয়ার কবর ও হোমনা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাজী মাজেদুল ইসলাম জীবন সরকারের কবর জিয়ারত করেন।

এসময় উপস্থিত ছিলেন, হোমনা উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান, ভাষানিয়া ইউনিয়ন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইরন সরকার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবুল মিয়া, ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নোয়াব মিয়া, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মোল্লা, সবুজ মিয়া

আনোয়ার হোসেন আনু, সৌদি আরব রিয়াদ শাখা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাজী মাজেদুল ইসলাম জীবন এর ছেলে সফিকুল ইসলাম, ভাষানিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হেফজু সরকারের ছেলে নিয়ামুল বাশার দিপু, মোহাম্মদ আলী মেম্বার, শাহজালাল

আমিরুল মেম্বার, মহিলা ইউপি সদস্য শাহারা বেগম, শাহজালাল মোল্লা, জাকির হোসেন, মহিউদ্দিন লিটন, তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী হানিফ, তিতাস উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ কামাল হোসেন, তিতাস উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল খান

উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসাইন, উপজেলা নবীন দলের সভাপতি জুয়েল খান, ইউনিয়ন যুবদলের সভাপতি হাবিব সরকার, কামাল মেম্বার, রাজা মিয়া মেম্বার, শহিদ সরকারসহ কয়েক শতাধিক নেতাকর্মী।

পিকে/এসপি
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়