বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?
সুনামগঞ্জের তাহিরপুর

বাঁধ নির্মাণ কাজে গাফেলতি: আটক ২

বাঁধ নির্মাণ কাজে গাফেলতি: আটক ২
তাহিরপুর উপজেলায় নির্ধারিত সময়ে বাঁধের কাজ সম্পন্ন না হওয়া ও কাজে গাফেলতির কারণে মহালিয়া হাওরের ২ পিআইসি সভাপতিকে আটক করা হয়েছে। শুক্রবার (৩ মার্চ) দুপুরে তাদের আটকের নির্দেশ দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) আসাদুজ্জামান রনি।

আটককৃত দুই প্রকল্প বাস্থবায়ন কমিটির সভাপতিরা হলেন, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মহালিয়া হাওরের ১৬ নং পিআইসি সভাপতি ফজলুল হক ও ১৯ নং পিআইসি সভাপতি মোসাহিদ মিয়া। বর্তমানে তাদের থানা হাজতে রাখা হয়েছে।

উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন বাঁধ পরিদর্শনে যান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (এসিল্যান্ড) আসাদুজ্জামান রনি। এ সময় তিনি দেখেন মহালিয়া হাওরের পিআইসি ফজলুল হক ও মোশাহিদ মিয়া নির্ধারিত সময়ের মধ্যে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ শেষ করেননি।

বাঁধের কাজে গাফিলতি ও কাজ বন্ধ রেখেছেন। এ কারণে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের দুজনকে আটক করার নির্দেশ দেন। পরে তাহিরপুর থানা পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর উপজেলা হাওররক্ষা বাঁধ নির্মাণ ও মনিটরিং কমিটির সদস্য সচিব প্রকৌশলী শওকত উজ্জামান জানান, এই ২ পিআইসি তাদের দু'টি বাঁধের কাজ না করে বন্ধ করে রেখেছে। বাঁধের কাজ এখনও শেষ করেনি।

উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) আসাদুজ্জামান রনি জানান, সরকারি নীতিমালা মেনে নির্ধারিত সময়ের মধ্যে এক ফসলি বোরো ধান রক্ষায় নির্মিত বাঁধে যারাই গাফিলতি করবে তাদেরকে ছাড় দেয়া হবে না। বাঁধ নির্মাণ কাজে গাফিলতি ও বন্ধ রাখার কারণে দুই পিআইসি'র সভাপতিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক করে থানায় নেয়া হয়েছে। এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর