সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?
কুমিল্লার তিতাস উপজেলায়

কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রলি চালক নিহত, আহত-১

কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রলি চালক নিহত, আহত-১
কুমিল্লার তিতাসে বেপরোয়া কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রলি চালক পারভেজ হোসেন (২০) নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আক্তার হোসেন (৪০) নামে আরো একজন। বৃহস্পতিবার (২ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের দড়িকান্দি এলাকায় গৌরিপুর-হোমনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারভেজ হোসেন দড়িকান্দি গ্রামের আমির হোসেন এর ছেলে এবং আহত আক্তার হোসেন একই গ্রামের মৃত নান্ডু মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতি আসা হোমনামুখী একটি কাভার্ড ভ্যান তিতাস উপজেলার দড়িকান্দি পাওয়ার হাউজ এর সামনে বালু ভর্তি ট্রলি গাড়িকে ধাক্কা দেয়।

এতে ট্রলি গাড়ির চালক পারভেজ ছিটকে মাটিতে পরে যায়। এসময় ট্রলি গাড়িতে থাকা একজন হেলপার গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক আয়েশা কাদের পারভেজ হোসেনকে মৃত ঘোষনা করেন। এবং আহত আক্তার হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস বলেন, ট্রলির চালক পারভেজের মরদেহ উদ্ধার করা হয়েছে। এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে। এছাড়া এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর