মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
মঙ্গলবার ১০ মার্চ ২০২৬ ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময় সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী এশিয়ার ১০ মুসলিমবান্ধব পর্যটন শহর | প্রধান খবর চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত স্বামীর বাড়ি দাউদকান্দিতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা হ্যাপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ কবি ও প্রকাশক মঈন মুরসালিন এর জন্মদিন সেকান্দার মাস্টার স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ মহাসড়কের দাউদকান্দিতে দুর্ঘটনায় নিহত ৪জনের মধ্যে একজনের পরিচয় সনাক্ত কাদিয়ারভাঙ্গা প্রধানগোষ্ঠী ফাউন্ডেশনের উদ্যোগে আদর্শ সমাজ গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ভিক্ষুকের কোলে ৬ মাসের ছেলেকে রেখে পালিয়েছে নিষ্ঠুর মা!

ভিক্ষুকের কোলে ৬ মাসের ছেলেকে রেখে পালিয়েছে নিষ্ঠুর মা!
লক্ষ্মীপুরে ভিক্ষুকের কোলে ৬ মাসের একটি ছেলে শিশুকে রেখে তার মা উধাও। বুধবার (১ মার্চ) দুপুর ২ টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার মজুপুর এলাকায় আধুনিক হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে। এসময় পুলিশ আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেন।

বৃদ্ধা ভিক্ষুক সালমা বেগম (৭০) জানান, তিঁনি ভিক্ষা করেন। হঠাৎ করে হাসপাতালের সামনে এক নারী শিশুটিকে তার কোলে দেয়। একটু আসি বলে ওই নারী ২/৩ ঘন্টাতেও ফেরেনি। পরে বিষয়টি তিনি স্থানীয়দের জানিয়েছেন। তবে ওই নারিকে তিঁনি চেনেন না। সালমা বেগম লক্ষ্মীপুর পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার মৃত আবদুর সোবহানের স্ত্রী।

স্থানীয়রা জানায়, দীর্ঘ সময় ধরে বৃদ্ধা সালমা শিশুটিকে নিয়ে বসে ছিল। পরে শিশুটিকে রেখে তাঁর মা পালিয়ে গেছে বলে আশপাশের লোকজনকে জানান বৃদ্ধা। খবর পেয়ে লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন মাহমুদ ঘটনাস্থল পৌঁছে বৃদ্ধা সালমার সঙ্গে কথা বলেন। পরে তিনি বিষয়টি লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়িকে অবহিত করেন।

কাউন্সিলর জসিম উদ্দিন মাহমুদ বলেন, ঘটনাটি খুব দুঃখজনক। নিষ্পাপ শিশুটিকে ভিক্ষুকের কোলে রেখে পালিয়ে গিয়ে ৩ ঘন্টা পরও ফেরেনি নিষ্ঠুর নারী। আশপাশের কেউই ওই নারীকে চেনেন না বলে জানিয়েছেন।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আবদুল ওয়াদুদ বলেন, শিশুটিকে উদ্ধার করা হয়েছে। তাঁর পরিচয় শনাক্তের জন্য হাসপাতালের আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেছি। কিন্তু কেউ কোন তথ্য দিতে পারেনি। বর্তমানে শিশুটি আমাদের হেফাজতে রয়েছে। শিশুটির স্বজনদের খুঁজে পেতে চেষ্টা চলছে।

পিকে/এসপি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে