মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

তুরস্কের জাতীয় নির্বাচন নিয়ে সিদ্ধান্তে অনড় এরদোগান

তুরস্কের জাতীয় নির্বাচন নিয়ে সিদ্ধান্তে অনড় এরদোগান
গত ৬ ফেব্রুয়ারি আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত হয়ছে তুরস্ক। স্বাভাবিক কারণেই দেশটির আগামী নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠানের ব্যাপারে শঙ্কা দেখা দিয়েছিল। তবে তর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান তার সিদ্ধান্তে অনড় রয়েছেন বলে জানা গেছে।

দেশটির গণমাধ্যম জানিয়েছে, পূর্ব ঘোষণা অনুযায়ী তুরস্কে আগামী ১৪ মে জাতীয় নির্বাচন হওয়ার কথা। কিন্তু নির্বাচনী প্রস্তুতির মধ্যেই গত ৬ ফেব্রুয়ারি দেশটিতে আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প। বিগত ১০০ বছরের মধ্যে সবচেয়ে বিধ্বংসী এই ভূমিকম্পের কারণে দেশটিতে সময়মতো নির্বাচন অনুষ্ঠান নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বিরোধীরা দাবি করেছে, পূর্ব ঘোষণা অনুযায়ী ১৪ মে নির্বাচন করতে হবে। তা না হলে সংবিধান অনুযায়ী ১৮ জুন করতে হবে নির্বাচন। প্রসঙ্গত, নিয়ম অনুযায়ী দেশটির নির্বাচন হওয়ার কথা ১৮ জুন। তবে এ বছর বেশ কিছু কারণে নির্বাচনের দিন মাস খানেক এগিয়ে আনা হয়েছে।

তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে, ভূমিকম্পের কারণে গত দুই সপ্তাহ ধরে নির্বাচন ইস্যুতে কথা বলেননি প্রেসিডেন্ট এরদোগান। তবে বুধবার ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (এ কে পার্টি) সিনিয়র সদস্যরা দীর্ঘ ৭ ঘণ্টার বৈঠক করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট এরদোগানের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই বৈঠকে দলের নেতারা পূর্ব ঘোষিত তারিখ অর্থাৎ আগামী ১৪ মে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে একমত হয়েছেন। এ কে পার্টির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলেছে, সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে ১১টি প্রদেশ বিধ্বস্ত এবং ৪৩ হাজারের বেশি মানুষ মারা গেলেও পূর্বে ঘোষিত নির্বাচনী সময়সূচি মেনে চলার পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

গত ৬ ফেব্রুয়ারি দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ওই ভূমিকম্প। এতে তুরস্কের ১১টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে ৮৪ হাজারের বেশি ভবন। সবমিলিয়ে ১ কোটি ৩০ লাখের বেশি মানুষ ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর