শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে ডাঃ মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকীর যোগদান

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে ডাঃ মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকীর যোগদান
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে যোগদান করেছেন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি -২০২৩ খ্রিঃ) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দেন।

তিনি কুমিল্লার রত্নগর্ভা মা মরহুমা কাজী খাদিজা বেগম ও গর্বিত পিতা মো.আনোয়ারুল আজিম সিদ্দিকীর জেষ্ঠ্য সন্তান। তাদের পরিবারের ৪ ভাই ও ১ বোন সবাই ডাক্তার। কুমিল্লার এক পরিবারের মধ্যে ৫ জন ডাক্তার হওয়ার কারণে তাঁর মাকে রত্নগর্ভা পদকে ভূষিত করা হয়। ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকীর বাড়ি কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ঘিলাতলী গ্রামে।

ডা.মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী ১৯৮০ সালে কুমিল্লা হাই স্কুল থেকে সায়েন্স বিভাগ মেধা তালিকায় ১৭তম স্থান অর্জন করে এসএসসি পাশ করেন। ১৯৮২ সালে কোটবাড়ি রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কলেজ থেকে ৫ বিষয়ে লেটার মার্কসহ এইচএসসি পাশ করেন। তিনি ১৯৯০ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন এবং ১৯৯৫ সালে সরকারী চাকুরীতে যোগদান করেন।

প্রথমে কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন, মেহেরপুরের সিভিল সার্জন, প্রায় সাড়ে ৫ বছর ধরে তিনি বন্দর নগরী চট্টগ্রামের সিভিল সার্জন হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। স্বাস্থ্য অধিদফতরের লাইন ডাইরেক্টর, বিশ্ব ব্যাংকের অর্থায়নে স্বাস্থ্য অধিদফতরে কোভিড-১৯ ইআরপিপি প্রকল্প পরিচালক পদে দায়িত্ব পালন করেন। করোনায় ক্রিটিকাল অবস্থায় দায়িত্ব পালনকালে তিনি করোনায় আক্রান্ত হন। এতে ডা. আজিজুর রহমান সিদ্দিকীর প্রায় ৭৫ ভাগ লিভার আক্রান্ত হয়।

নিজ জেলা কুমিল্লা ম্যাটস এর প্রিন্সিপাল পদে কর্মরত ছিলেন। গত ২৮ সেপ্টেম্বর, ২০২২ তিনি ৩য় গ্রেডে পদোন্নতি পেয়ে নিয়মিত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হন। তিনি কুমিল্লা বিএমএর সাধারণ সম্পাদক ও স্বাচিপ কেন্দ্রীয় কমিটির দেড় যুগ টানা কার্যকরী পরিষদের সদস্য ছিলেন।

তিনি বহু সামাজিক সংগঠন এবং লেখালেখিসহ নানাবিধ মানবিক কাজে জড়িত আছেন। জানা যায়,ডাঃ মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী নীতি ও নৈতিকতার প্রশ্নে কখনও আপোষ করেনি। প্রায় সাড়ে ৫ বছর সময় চট্টগ্রামের সিভিল সার্জন দায়িত্ব পালন করার সময় অফিসের দেওয়া সরকারি গাড়ি দিয়ে নিজ জেলা কুমিল্লায় কখনও আসেনি। নিজের দিক থেকে শতভাগ সৎ ও নিষ্ঠাবান থাকার চেষ্টা করেছে, ভবিষ্যৎতেও থাকবে ইনশাআল্লাহ।

পিকে/এসপি
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার

হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার