শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময় সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী এশিয়ার ১০ মুসলিমবান্ধব পর্যটন শহর | প্রধান খবর চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত স্বামীর বাড়ি দাউদকান্দিতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা হ্যাপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ কবি ও প্রকাশক মঈন মুরসালিন এর জন্মদিন সেকান্দার মাস্টার স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ মহাসড়কের দাউদকান্দিতে দুর্ঘটনায় নিহত ৪জনের মধ্যে একজনের পরিচয় সনাক্ত

উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে লক্ষ্মীপুর দাসেরহাট বাজার পরিচালনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন,

উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে লক্ষ্মীপুর দাসেরহাট বাজার পরিচালনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন,
দীর্ঘ ৭ বছর পর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে লক্ষ্মীপুর সদর উপজেলার দাসেরহাট বাজার পরিচালনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন। আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) সকাল দাসেরহাট রূপাচরা সফিউল্লাহ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ৯টা ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

দাসেরহাট বাজারের ৫৩৬ জন ব্যবসায়ী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে বাজার এলাকায় ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে পুরো বাজার এলাকা।ভোটারদের মাঝেও দেখা গেছে আনন্দ উল্লাস।

দাসেরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির ১১টি পদের মধ্যে সভাপতি পদে পদাধিকার বলে সভাপতি হচ্ছেন চরশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম রাজু। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ক্রীড়া সম্পাদক পদে একজন ও কার্যনির্বাহী সদস্য পদে ৩জন।

জানা যায়, দ্বি-বার্ষিক এ নির্বাচনে ৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭জন প্রার্থী। এর মধ্যে সহ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন প্রার্থী, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ সাধারণ সম্পাদক পদে ৪জন, কোষাধ্যক্ষ পদে ২জন, দপ্তর ও প্রচার সম্পাদক পদে ৩ জন, ধর্ম ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দাসের হাট বাজার পরিচালনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশন ও রূপাচরা সফিউল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান বলেন, দীর্ঘ ৭ বছর পর দাসেরহাট বাজার পরিচালনা কমিটির নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

এ বাজারটি লক্ষ্মীপুরের তিনটি ইউনিয়ন এর কেন্দ্রবিন্দু। তাই জমে উঠেছে। ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা হবে। নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে আনন্দ দেখা গেছে।
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান