শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন

রংপুরের পীরগঞ্জে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে সরিষার আবাদ ও বেড়েছে তেল উৎপাদন

রংপুরের পীরগঞ্জে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে সরিষার আবাদ ও বেড়েছে তেল উৎপাদন
জেলার পীরগঞ্জে উপজেলায় সরিষার চাষ এবছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। অনেকেই ভোজ্যতেল হিসেবে সয়াবিনের পরিবর্তন এখন সরিষার তেল ব্যবহার করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার জানান, উপজেলায় সরিষার চাষ এবছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।

উপজেলার ১৫ ইউনিয়নে চলতি মওসুমে সরিষা চাষের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৭৫০ হেক্টর। চাষ করা হয়েছে ৪ হাজার ৫০ হেক্টর জমিতে। কৃষক তাদের জমিতে উৎপাদিত সরিষা থেকে তেল উৎপাদন করছেন। অনেকেই ভোজ্যতেল হিসেবে সয়াবিনের পরিবর্তন এখন সরিষার তেল ব্যবহার করছেন। উপজেলায় সরিষার তেলের বেচাকেনা বেড়েছে পাইকারি ও খুচরা বাজারে। দিবা-রাত্রী মাড়াই হচ্ছে সরিষার।

মিলগুলোতে ধুমসে চলছে সরিষা মাড়াইয়ের কাজ। সরিষা চাষি শমসের পাড়া গ্রামের নুরুল ইসলাম জানান, নিজেদের জমির আবাদি সরিষা তেলের স্বাদ, ঘ্রাণ, গুণগতমানের দিক দিয়েও অনেক ভালো। যে কারনে সরিষার তেলের প্রতি বেশি ঝুঁকে পড়েছেন তিনি। সয়াবিনের স্বল্পতার কারণে এখন মানুষ সরিষার তেলের দিকে ঝুঁকছে। তিনি এক একর জমিতে সরিষার চাষ করে নিজের সংসারে নিজের তেলের চাহিদা পূরণ করে বাজারেও বিক্রি করছেন।

কাঙ্গুরপাড়া গ্রামের সরিষা চাষি আব্দুল মোতালেব জানান, তিনি প্রতিবছর সরিষা চাষ করে থাকেন। এ বছর সরিষার ফলন ভালো হয়েছে তিনি জমিতেই সরিষা মাড়াই করছে। সয়াবিন তেলের দাম বেশি যে কারনে তাদের পরিবারে নিজেদের উৎপাদনের সরিষা থেকে তেল বানিয়ে সয়াবিনের চাহিদা মেটাচ্ছেন।

বাজারে এক ক্রেতা আফছার আলী জানান, সয়াবিন তেলের উপর তিনিও নির্ভর করে ছিলেন, বর্তমানে এলাকায় সরিষার চাষাবাদ প্রচুর পরিমাণে বেড়েছে। তাই তিনি বাজার থেকে সরিষা কিনে মিল থেকে তেল মাড়াই করে বাড়িতে নিয়ে যাচ্ছেন।

সূত্র: বাসস
পিকে/এসপি
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার

হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার