শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়

মেট্রোপলিটন প্রেস ক্লাবের এজিএম শেষে কার্যকরী কমিটি ঘোষণা

মেট্রোপলিটন প্রেস ক্লাবের এজিএম শেষে কার্যকরী কমিটি ঘোষণা
২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে এবং শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করল রাজধানীর উত্তরাস্থ্ মেট্রোপলিটন প্রেস ক্লাব।

ভাষা শহীদ দিবসের আনুষ্ঠানিকতা শেষে সকালে উত্তরার একটি হোটেলে আয়োজন করা হয় মেট্রোপলিটন প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম)। এজিএম'র পর সকল সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় নির্বাচনী কাউন্সিল অধিবেশন। এই অধিবেশনে সকল সদস্যের সম্মতিক্রমে ২০২৩-২৪ সনের জন্য (দুই বছর মেয়াদী) কার্যকরী কমিটি গঠন করা হয়।

মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি এইচ.আর হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে সাধারণ সম্পাদক কে.আর খান মুরাদ ক্লাবের বার্ষিক প্রতিবেদন পেশ করেন। এরপর বিগত বছরের আয়-ব্যয়ের হিসাবে দাখিল করেন অর্থ সম্পাদক মোঃ সেলিম খন্দকার। পরে প্রতিবেদনের উপর এবং ক্লাবের ভবিষ্যৎ কর্মকান্ড নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন ক্লাবের অন্যতম উপদেষ্টা মোঃ মাকসুদেল হোসেন খান মাকসুদ, আরিফ হোসেন নিশির, ক্লাবের সদস্য মুশফিক রশীদ, মিজান বিন নূর, সেলিম রেজা, মিজান, মোখলেসুর রহমান, ইমরান প্রমুখ।

সাধারণ সভা শেষে আগামী ২০২৩-২৪ সনের জন্য মেট্রোপলিটন প্রেস ক্লাবের দুই বছর মেয়াদী ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক গঠন করা হয়। পরে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন ক্লাবের প্রতিষ্ঠাতা উপদেষ্টা মোঃ মাকসুদেল হোসেন খান মাকসুদ।

নির্বাচিত সদস্যরা হলেন সভাপতি - এইচ.আর হাবিব; সহ-সভাপতি - মিজান বিন নূর; সাধারণ সম্পাদক - কে.আর খান মুরাদ; যুগ্ন- সম্পাদক( ১) - সেলিম রেজা; যুগ্ন-সম্পাদক(২) - রাসেল হাসান; সাংগঠনিক সম্পাদক - মিজানুর রহমান; সহ-সাংগঠনিক সম্পাদক - আরিফুর ইসলাম রানা; অর্থ সম্পাদক - মোঃ সেলিম খন্দকার; দপ্তর ও প্রচার সম্পাদক - মো: সরোয়ার হোসেন সবুজ;

ক্রীড়া সম্পাদক - নাজিম চৌধুরী; সাংস্কৃতিক সম্পাদক - ইজাজুল ইসলাম; সমাজসেবা সম্পাদক - ফারুক মোস্তফা বাবলু; মহিলা সম্পাদিকা - নার্গিস রহমান। কার্যকরী সদস্য-মাহাবুবুল আলম রবিন, রফিক মুয়াজ্জিন, মাসুদ রহমান বিজয়, সৈয়দ হাবীবুর রহমান হাবীব, মো: রকিবুল ইসলাম রাকিব ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার রিয়াজুল ইসলাম।

পিকে/এসপি
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়