বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

টাঙ্গাইলে তাবলীগ জামাতের তিন দিনব্যাপী ইজতেমা শুরু

টাঙ্গাইলে তাবলীগ জামাতের তিন দিনব্যাপী ইজতেমা শুরু
< বৃহস্পতিবার ● ১৬ ফেব্রুয়ারি ২০২৩ টাঙ্গাইলে তাবলীগ জামাতের তিন দিনব্যাপী ইজতেমা শুরু টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৩৫ পিএম | অনলাইন সংস্করণ টাঙ্গাইলে মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের অংশগ্রহণে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী তাবলীগ জামাতের ‘জেলা ইজতেমা’ শুরু হয়েছে। টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের ভাতকুড়া গ্রামে এ ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, মাঠজুড়ে বিশাল প্যান্ডেল তৈরি করা হয়েছে। জেলার বিভিন্ন স্থান থেকে আসা কয়েক হাজার মুসল্লি সেখানে অবস্থান করছেন। নিরাপত্তার জন্য সেখানে পুলিশ দায়িত্ব পালন করছে। পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ইজতেমা আয়োজক কমিটির সূত্রে জানা যায়, ইজতেমায় প্রতিদিন গুরুত্বপূর্ণ বয়ান হবে। এতে দেশি-বিদেশি ওলামায়ে কেরামরা বয়ানে অংশগ্রহণ করবেন। শনিবার (১৮ ফেব্রুয়ারি) আখেরী মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ‘জেলা ইজতেমা’ শেষ হবে বলে আয়োজকরা জানিয়েছেন। ইজতেমা আয়োজক কমিটির খাদেম মুফতি মোস্তফা খলিল চৌধুরী বলেন, বৃহস্পতিবার ফজরের পর থেকে ইজতেমার মূল আমল শুরু হয়েছে। ফজর থেকে সকাল আটটা পর্যন্ত তিনি প্রথমে বয়ান করেন। এরপর সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত তালিমের মৌজ নিয়ে আলোচনা করেন মুফতি শহিদুল্লাহ। এরপর বিদেশি মেহমানেরা পুরো ইজতেমা মাঠকে ২০ ভাগে ভাগ করে আলাদা আলাদা তালিম করেছেন। জোহরের নামাজের পর সৌদি আরবের মেহমান শেখ মোহাম্মদ আল খামিদ বয়ান করেন। আসরের নামাজের পর ঢাকার মাওলানা এহসান বয়ান করেন। মাগরিবের পর ঢাকার মুফতি ওসামা ইসলাম বয়ান করবেন। তিনি আরও বলেন, ইজতেমার প্রধান মাঠে ১২ হাজার মুসল্লি আছেন। এ ছাড়া আশপাশের মাঠে আরও তিন হাজার মুসল্লিকে জায়গা দেওয়া হয়েছে। আগামীকাল শুক্রবার জুমার নামাজে ১৫ হাজারের বেশি মুসল্লি অংশগ্রহণ করবেন বলে তিনি আশা করছেন।
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর