শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়

বন্ধু এবং বন্ধুত্ব নিয়ে মনিষীদের বিখ্যাত কিছু উক্তি

বন্ধু এবং বন্ধুত্ব নিয়ে মনিষীদের বিখ্যাত কিছু উক্তি
বন্ধুহীন জীবন হলে লবণ ছাড়া তরকারির মতো। বন্ধুত্ব নিয়ে মানুষের অনেক ধারণা বিশ্বাস রয়েছে । সবচেয়ে বেশি রয়েছে আবেগ । সহজ কথায় সহজ ভাষায় এর সংজ্ঞা দেওয়া সম্ভব নয় । কেন না বন্ধু হল মানুষের এক হৃদয়ের অনুভূতিমূলক সম্পর্ক । বিভিন্ন মনীষী বন্ধুত্ব বিষয়ে সুন্দর সুন্দর কথা বলে গেছেন । সেগুলি তাদের নিজস্ব অনুভূতির কথা । তুমিও তোমার বন্ধুর সম্পর্কে যে ধারণা বিশ্বাস রাখো , তার সঙ্গে এই সমস্ত উক্তি মিলিয়ে দেখবে অনেক সমৃদ্ধ হবে । তাই এসো দেখে নিই বন্ধু এবং বন্ধুত্ব নিয়ে কে কী বলে গেছেন । বিখ্যাত কয়েকজনের উক্তি নীচে দেওয়া হল : ১. ” একজন সত্যিকারের বন্ধু তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ” – অস্কার ওয়াইল্ড ২. ” প্রকৃতির সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম বন্ধুত্ব। ” – এমারসন ৩. ” অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়ে উত্তম। ” – হেলেন কেলার ৪. ” আমাদের রহস্যময়তার পরীক্ষণে প্রাপ্ত সবচেয়ে সৌন্দর্যময় জিনিসগুলো হলো শিল্প ,বিজ্ঞান এবং বন্ধুত্ব। ” – অ্যালবার্ট আইনস্টাইন ৫. ” বন্ধুত্ব একমাত্র সিমেন্ট যা সবসময় পৃথিবীকে একত্র রাখতে পারবে। ” – উইড্রো উইলসন ৬. ” একটি বই একশোটি বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান। ” – ডঃ এ.পি জে আব্দুল কালাম ৭. ” কখনো কোনো বন্ধুকে আঘাত করো না , এমনকি ঠাট্টা করেও না। ” – সিসরো ৮. ” বন্ধুত্ব একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও রিপু করা যায় না। ” – থমাস কার্লাইস ৯. ” বিশ্বস্ত বন্ধুত্ব হচ্ছে প্রাণরক্ষাকারী ছায়ার মতো। যে তা খুঁজে পেলো , সে একটি গুপ্তধন পেলো। ” – নিৎসে ১০. ” সবকিছুর শেষে আমরা আমাদের শত্রুদের বাক্য মনে রাখবো না , কিন্তু বন্ধুর নীরবতা মনে রাখবো। ” – মার্টিন লুথার কিং বন্ধু নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি : ১১. ” আমরা বন্ধুর কাছ থেকে মমতা চাই , সমবেদনা চাই , সাহায্য চাই ও সেই জন্যই বন্ধুকে চাই। ” – – – –রবীন্দ্রনাথ ঠাকুর ১২. ” গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল , বন্ধু তেমনি একটি বিশেষ জাতের মানুষ। ” – রবীন্দ্রনাথ ঠাকুর বন্ধুত্ব নিয়ে এরিস্টটল এর কিছু উক্তি : ১৩. “দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই।“ – এরিস্টটল ১৪. ” প্রত্যেক নতুন জিনিসকেই উৎকৃষ্ট মনে হয়। কিন্তু বন্ধুত্ব যতই পুরাতন হয় , ততই উৎকৃষ্ট ও দৃঢ় হয়। “ – এরিস্টটল ১৫. ” দুটি দেহে একটি আত্মার অবস্থানই হল বন্ধুত্ব। “ – এরিস্টটল বন্ধুত্ব নিয়ে উইলিয়াম শেক্সপিয়র এর উক্তি : ১৬. ” কাউকে সারা জীবন কাছে পেতে চাও ? তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না। “ – উইলিয়াম শেক্সপিয়র ১৭. ” আমার ভালো বন্ধুদের কথা মনে করে আমি যতটা সুখী হতে পারি ,অন্য কোনোভাবে ততটা সুখী হতে পারি না। “ – উইলিয়াম শেক্সপিয়র বন্ধু নিয়ে প্লেটোর উক্তি : ১৮. ” বন্ধুদের মধ্যে সবকিছুতেই একতা থাকে। “ – প্লেটো বন্ধুত্ব নিয়ে সক্রেটিসের উক্তি : ১৯. ” বন্ধুত্ব গড়তে ধীরগতির হও। কিন্তু বন্ধুত্ব হয়ে গেলে প্রতিনিয়তই তার পরিচর্যা করো।” – সক্রেটিস ২০. ” একজন বিশ্বস্ত বন্ধু দশ হাজার আত্মীয়ের সমান। “ – ইউরিপিদিস ২১. ” নিয়তি তোমার আত্মীয় বেছে দেয় , আর তুমি বেছে নাও তোমার বন্ধু। “ – জ্যাক দেলিল ২২. ” বন্ধুত্ব হচ্ছে ডানা বিহীন ভালোবাসা। “ – লর্ড ২৩. ” একজন সত্যিকারের বন্ধু কখনো বন্ধুর আচরণে ক্ষুব্দ হয় না। “ – চার্লস ল্যাম্ব ২৪. ” কোনো মানুষই অপ্রয়োজনীয় নয় , যতক্ষণ তার একটি বন্ধু আছে। “ – রবার্ট লুই স্টিভেন্স ২৫. ” প্রেম একদিন হারিয়ে যায় কিন্তু সত্যিকারে বন্ধুত্ব কখনই হারায় না। “ ২৬. ” গোপনীয়তা রক্ষা করে না চললে , কখনই বন্ধুত্ব বেশিদিন টিকে থাকেনা। “ এছাড়া বন্ধু নিয়ে আর কয়েকটি উক্তি হল – ” ভালোবাসা হলো ফুল । আর বন্ধুত্ব হলো সুতো , যে সুতো দিয়ে যে কোন ফুলকে মালার সৌন্দ্যর্যে বেঁধে রাখা যায় ।“ – কিশোর মজুমদার ” যে কোনো সম্পর্কের মধ্যেই বন্ধুত্ব গড়ে উঠতে পারে , কিন্তু বন্ধুত্বের উপর আর কোনো সম্পর্ক গড়ে উঠতে পারে না ।“ -কিশোর মজুমদার ” যে কোনো সম্পর্ক কতটা স্থায়ী হবে তা নির্ভর করে সেই সম্পর্কের মধ্যে কতটা বন্ধুত্ব গড়ে উঠেছে তার উপর । “ -কিশোর মজুমদার ” আমি মনে করি বন্ধুত্ব আলাদা কোনো সম্পর্ক নয় , সব সম্পর্কের উন্নত অবস্থার নাম বন্ধুত্ব । “ -কিশোর মজুমদার ” প্রতিটি সম্পর্কের মধ্যে বন্ধুত্ব থাকাটা জরুরি । “ ” বন্ধুত্ব হল পুরোনো তেতুলের মত , যত পুরোনো হয় তার আয়ুর্বেদিক ক্ষমতা ততই বাড়তে থাকে । “
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়